বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • যিশু-সদৃশ ছবি পোস্ট, নতুন বিতর্কে ডোনাল্ড ট্রাম্প

    যিশু-সদৃশ ছবি পোস্ট, নতুন বিতর্কে ডোনাল্ড ট্রাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি পোস্ট করে নতুন করে সমালোচনার মুখে পড়েছেন। ছবিতে তাকে যিশুর পোশাক পরিহিত অবস্থায় একজন মুমূর্ষু রোগীকে সেবা দিতে দেখা যায়, পাশে একজন নারী প্রার্থনা করছেন। ছবিটিতে সোনালী আভা ব্যবহার করা হয়েছে, যা অনেকের কাছে ঐশ্বরিকতার ইঙ্গিত বহন করেছে।

    তবে ব্যাপক সমালোচনার পর ছবিটি পরে ডিলিট করেন ট্রাম্প।

    এ বিষয়ে তিনি দাবি করেন, ছবিতে তাকে যিশু হিসেবে নয়, একজন ডাক্তারের ভূমিকায় দেখানো হয়েছে। স্থানীয় সময় সোমবার সাংবাদিকদের তিনি বলেন, “আমি তো ভেবেছিলাম এখানে আমি একজন ডাক্তার। শুধুমাত্র ভুয়া মিডিয়া অন্যভাবে উপস্থাপন করছে। আমি মানুষকে সাহায্য করি।”

    এর আগে নিজের এই ছবি প্রকাশের আগে পোপ ষোড়শ লিওর সমালোচনাও করেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া এই পোপ যুদ্ধবিরোধী অবস্থান নেওয়ায় ট্রাম্প তার সমালোচনা করেন এবং তাকে দুর্বল ব্যক্তি বলেও উল্লেখ করেন। এরপরই বিতর্কিত ছবিটি প্রকাশ করেন তিনি, যা ঘিরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয় এবং পরে সেটি সরিয়ে নিতে বাধ্য হন সাবেক মার্কিন প্রেসিডেন্ট।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন