বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইরানের ওপরই পরবর্তী সংলাপের ভবিষ্যৎ নির্ভর করছে: জে ডি ভ্যান্স

    ইরানের ওপরই পরবর্তী সংলাপের ভবিষ্যৎ নির্ভর করছে: জে ডি ভ্যান্স
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স বলেছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্ভাব্য পরবর্তী সংলাপ এগিয়ে নেওয়ার বিষয়টি এখন পুরোপুরি ইরানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তার মতে, ইরান যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পরিষ্কার সমঝোতায় পৌঁছাতে আগ্রহী হয়, তাহলে দুই দেশের জন্যই ইতিবাচক চুক্তি সম্ভব।

    সোমবার মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, এই প্রশ্নটি সবচেয়ে ভালো ইরানিদেরই করা উচিত, কারণ বল এখন তাদের কোর্টে।

    তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মূল অবস্থান হলো—ইরানকে অবশ্যই পারমাণবিক অস্ত্র অর্জনের পথ থেকে সরে আসার বিষয়ে চূড়ান্ত নিশ্চয়তা দিতে হবে। তার দাবি, এ বিষয়ে ইরান সম্মত হলে একটি কার্যকর ও পারস্পরিকভাবে লাভজনক চুক্তি সম্ভব হতে পারে।

    ভ্যান্স অভিযোগ করেন, সাম্প্রতিক আলোচনায় ইরানি প্রতিনিধি দল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার অবস্থানে ছিল না। তার ভাষায়, আলোচনার সময়ই বোঝা যায়, তাদেরকে তেহরানের অনুমোদনের জন্য অপেক্ষা করতে হয়।

    তবে তিনি এটাও উল্লেখ করেন যে, আলোচনায় কোনো চূড়ান্ত সমঝোতা না হলেও কিছু অগ্রগতি হয়েছে এবং তা ভবিষ্যৎ কূটনৈতিক প্রক্রিয়ার জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে।

    ভ্যান্স বলেন, আমরা এখনো বিশ্বাস করি একটি ভালো চুক্তির সুযোগ রয়েছে। কিন্তু পরবর্তী পদক্ষেপ ইরানকেই নিতে হবে।

    উল্লেখ্য, পারমাণবিক কর্মসূচি ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানাপোড়েন চলছে। সাম্প্রতিক সময়ে দুই পক্ষের মধ্যে কূটনৈতিক আলোচনা হলেও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।


    সূত্র: সিএনএন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন