বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে অস্ত্র বিক্রির প্রতিবাদে বিক্ষোভ, আটক ৯০

    যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে অস্ত্র বিক্রির প্রতিবাদে বিক্ষোভ, আটক ৯০
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নিউইয়র্ক সিটিতে ইসরাইলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি এবং ইরানকে ঘিরে চলমান সংঘাতের প্রতিবাদে শত শত মানুষ বিক্ষোভ করেছেন। ম্যানহাটনের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধের পর পুলিশ প্রায় ৯০ জন বিক্ষোভকারীকে আটক করে।

    বিক্ষোভের আয়োজন করে সংগঠন ‘জিউইশ ভয়েস ফর পিস’। তাদের দাবি, আটক ব্যক্তিদের মধ্যে হুইসেলব্লোয়ার চেলসি ম্যানিং, অভিনেত্রী হ্যারি নেফ এবং নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য অ্যালেক্সা আভিলেসও রয়েছেন।

    অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীরা প্রথমে সিনেট ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার এবং সিনেটর কির্স্টেন গিলিব্র্যান্ডের ম্যানহাটনের কার্যালয়ে অবস্থান কর্মসূচি (সিট-ইন) করার চেষ্টা করেন।

    তাদের অভিযোগ, লেবাননে ইসরাইলি হামলা বৃদ্ধি এবং ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র-ইসরাইল সংঘাতে এসব রাজনৈতিক নেতা পরোক্ষভাবে সমর্থন দিচ্ছেন।

    নিরাপত্তাকর্মীরা ভবনে প্রবেশে বাধা দিলে বিক্ষোভকারীরা বাইরে সড়ক অবরোধ করে প্রতিবাদ শুরু করেন। এ সময় তারা ‘মানুষের জন্য অর্থ বরাদ্দ করো, বোমার জন্য নয়’—এমন স্লোগান দেন। পরে পুলিশ তাদের আটক করে বাসে করে নিয়ে যায়।

    তথ্যসূত্র: আল জাজিরা


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন