বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ
  • বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা

    বিশ্বকাপে নামলেই বাংলাদেশের পকেটে ৩ কোটি টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মেয়েদের ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র দুই মাস বাকি। ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিতব্য এই আসরকে সামনে রেখে রেকর্ড পরিমাণ প্রাইজমানি ঘোষণা করেছে আইসিসি, যা নারী ক্রিকেটের যেকোনো ফরম্যাটের বিশ্বকাপে সর্বোচ্চ।

    মেয়েদের সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছিল ২০২৪ সালে, সেই আসরের চেয়ে এবার প্রাইজমানি ১০ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৮,৭৬৪,৬১৫ ডলার (প্রায় ১০৮ কোটি টাকা)।

    ২০২৪ সালে ১০ দলের অংশগ্রহণে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল, যেখানে প্রাইজমানি ছিল ৭,৯৫৮,০৭৭ ডলার। এবার প্রতিযোগী সংখ্যা বেড়ে প্রথমবার ১২ দল হয়েছে, সে অনুযায়ী পুরস্কারের অর্থও বেড়েছে।

    বিশ্বকাপের চ্যাম্পিয়ন দল পাবে ২৩ লাখ ৪০ হাজার ডলার (প্রায় ২৮ কোটি ৮০ লাখ টাকা)। রানার্সআপ দল পাবে ১১ লাখ ৭০ হাজার ডলার (প্রায় ১৪ কোটি ৪০ লাখ টাকা)।

    এছাড়া সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে ৬ লাখ ৭৫ হাজার ডলার করে। গ্রুপ পর্বে প্রতিটি ম্যাচ জয়ের জন্য বরাদ্দ রয়েছে ৩১,১৫৪ ডলার।

    কোনো ম্যাচ না জিতলেও প্রতিটি দল ন্যূনতম ২,৪৭,৫০০ ডলার (প্রায় ৩ কোটি ৫ লাখ টাকা) পাবে। ফলে বিশ্বকাপে অংশ নিয়েই বাংলাদেশ পাবে প্রায় ৩ কোটি টাকা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন