বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল: হাকান ফিদান

    তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে ইসরায়েল: হাকান ফিদান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, তুরস্ককে নতুন শত্রু হিসেবে ঘোষণা দিতে পারে দখলদার ইসরায়েল। কারণ তারা কোনো শত্রু ছাড়া টিকে থাকতে পারবে না।”

    সোমবার (১৩ এপ্রিল) বার্তাসংস্থা আনাদোলু নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

    হাকান ফিদান আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আন্তরিকভাবে চেষ্টা করছে। তবে গত শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে অনুষ্ঠিত আলোচনায় দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি।

    ইসলামাবাদের বৈঠক ব্যর্থ হলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা চুক্তির সম্ভাবনা এখনো রয়েছে বলে মনে করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের “স্বৈরতান্ত্রিক মনোভাব” পরিত্যাগ করে এবং ইরানের জনগণের জাতীয় অধিকারকে সম্মান করে, তাহলে চুক্তি সম্ভব।

    রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যদি তাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে, তবে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানোর সুযোগ রয়েছে। তিনি আলোচনাকারী দলকে অভিনন্দন জানিয়ে তাদের সাফল্য কামনা করেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন