বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ
  • বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেট বহর

    বাংলাদেশে এসে পৌঁছেছে নিউজিল্যান্ডের প্রথম ক্রিকেট বহর
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের বিপক্ষে সাদা বলের সিরিজ খেলতে নিউজিল্যান্ড ক্রিকেট দলের প্রথম বহর ঢাকায় পৌঁছেছে। দলের বাকি সদস্যদের আজ রাত ১১টার দিকে পৌঁছানোর কথা রয়েছে।

    সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে। দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে ২০ এপ্রিল একই ভেন্যুতে। সিরিজের শেষ ম্যাচ ২৩ এপ্রিল চট্টগ্রামে অনুষ্ঠিত হবে।

    ওয়ানডে সিরিজ শেষ হওয়ার পর মাসের শেষ দিকে দুই দল টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে।

    বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলোয়াড়দের ব্যস্ততার কারণে নিউজিল্যান্ডের নিয়মিত স্কোয়াডের অন্তত ১০ জন খেলোয়াড় এই সফরে অংশ নিতে পারেননি।

    এই বিষয়ে নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথাম বলেন, নিয়মিত খেলোয়াড়দের অনুপস্থিতি তরুণ ও কম অভিজ্ঞ খেলোয়াড়দের নিজেদের প্রমাণের বড় সুযোগ করে দেবে।

    নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড

    নিউজিল্যান্ড ওয়ানডে দলে রয়েছেন— টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন লিস্টার, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার ও উইল ইয়াং।

    নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড

    টি-টোয়েন্টি দলে রয়েছেন— টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন লিস্টার, নাথান স্মিথ, ইশ সোধি ও ব্লেয়ার টিকনার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন