বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু
  • ইরান সংকটে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন

    ইরান সংকটে যুক্তরাষ্ট্রকে সতর্ক করল চীন
    চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন।
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বন্দরগুলোতে সব দিক থেকে নৌ অবরোধের হুমকি দিয়েছে। এ নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন।

    হরমুজ প্রণালিতে ট্রাম্পের নৌ অবরোধের হুমকির বিষয়ে এক প্রশ্নের জবাবে সোমবার (১৩ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এ আহ্বান জানান।

    তিনি বলেন, গুরুত্বপূর্ণ এ সামুদ্রিক পথ নিরাপদ, স্থিতিশীল ও বাধামুক্ত রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থ রক্ষা করে।
     
    যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এ সংকটের ‘মূল কারণ’ হলো চলমান যুদ্ধ। ইরানের বন্দরে প্রবেশকারী সব জাহাজের ওপর অবরোধ কার্যকর করতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রস্তুতির মধ্যে চীন দেশটিকে শান্ত ও সংযম প্রদর্শনের আহ্বান জানায়।

    মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সব পক্ষকে শান্ত থাকা এবং সংযম প্রদর্শন করা উচিত। জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ নিশ্চিত করতে চীন সব পক্ষের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত।
     
    এর আগে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের হুমকি দেন ডনাল্ড ট্রাম্প।

    রোববার (১২ এপ্রিল) রাতে নিজের মালিকানাধীন সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ডনাল্ড ট্রাম্প বলেন, ১৩ এপ্রিল সকাল ১০টা থেকে ইরানের বন্দরগুলোতে আসা-যাওয়া করা জাহাজগুলোবে অবরোধ করবে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে আপনাদের মনযোগের জন্য ধন্যবাদ!
     
    মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ১৩ এপ্রিল থেকে তারা ইরানের ওপর নৌ-অবরোধ কার্যকর করতে যাচ্ছে।
     
    বিবৃতিতে সেন্টকম জানিয়েছে, ‘পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দরসহ দেশটির সব উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব দেশের জাহাজের ওপরই এই অবরোধ সমানভাবে কার্যকর করা হবে।’


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন