বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু
  • আলোচনায় ব্যর্থতার পর ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের

    আলোচনায় ব্যর্থতার পর ইরানে হামলার ইঙ্গিত ট্রাম্পের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তানে অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পুনরায় বিমান হামলা চালানোর বিষয়টি বিবেচনা করছেন বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।

    নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, রোববার হরমুজ প্রণালিতে নৌ অবরোধের ঘোষণা দেওয়ার পাশাপাশি সম্ভাব্য সামরিক পদক্ষেপও বিবেচনায় রেখেছেন ট্রাম্প। এদিকে, মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে ইরানি বন্দরগুলোর ওপর অবরোধ কার্যকর করা হবে।

    তবে হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচলে সরাসরি বাধা দেবে না যুক্তরাষ্ট্র। তবুও এই অস্থিরতার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে—তেলের দাম আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে গেছে।

    ইরানের পক্ষ থেকে কড়া প্রতিক্রিয়া এসেছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের হুমকির কাছে তেহরান কোনোভাবেই নতি স্বীকার করবে না।

    ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন প্রসঙ্গে হোয়াইট হাউজ বিবিসিকে জানায়, সব ধরনের বিকল্প পথ খোলা রাখা হয়েছে। হোয়াইট হাউজের মুখপাত্র অলিভিয়া ওয়েলস বলেন, প্রেসিডেন্ট ইতোমধ্যে হরমুজ প্রণালিতে নৌ অবরোধের নির্দেশ দিয়ে ইরানের ‘চাঁদাবাজি’ বন্ধ করেছেন এবং পরিস্থিতি বিবেচনায় সব ধরনের কৌশলই খোলা রাখা হয়েছে। তিনি আরও বলেন, প্রেসিডেন্টের পরবর্তী পদক্ষেপ নিয়ে যেসব তথ্য প্রকাশিত হয়েছে, সেগুলো অনুমাননির্ভর।

    এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান, মার্কিন নৌবাহিনী হরমুজ প্রণালিতে প্রবেশ বা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করা যেকোনো জাহাজকে অবরোধ করবে।

    এর জবাবে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে বলেছে, ওই নৌপথের কাছাকাছি আসা যেকোনো সামরিক জাহাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

    অন্যদিকে, ট্রাম্প আরেক পোস্টে দাবি করেছেন, পাকিস্তানে অনুষ্ঠিত সরাসরি আলোচনায় ইরান তাদের পারমাণবিক কর্মসূচি থেকে সরে আসতে অনিচ্ছুক বলে জানিয়েছে। ওয়াশিংটনের কাছে মেরিল্যান্ডে জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরান আলোচনায় ফিরুক বা না ফিরুক, তা নিয়ে তার কোনো উদ্বেগ নেই।

    তিনি আরও বলেন, ইরান এখনও পারমাণবিক অস্ত্র অর্জনের লক্ষ্য ধরে রেখেছে এবং ইসলামাবাদের বৈঠকেও তারা সেই ইঙ্গিত দিয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন