মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে অফিসিয়ালদের তালিকা ঘোষণা

    বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে অফিসিয়ালদের তালিকা ঘোষণা
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার আসন্ন সিরিজকে সামনে রেখে ম্যাচ অফিশিয়ালদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরো সিরিজজুড়ে দেশীয় ও আন্তর্জাতিক আম্পায়ারদের সমন্বয়ে দায়িত্ব পালন করা হবে।

    এই সিরিজে দুই দল তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। প্রতিটি ম্যাচে আম্পায়ারদের দায়িত্ব রোটেশন পদ্ধতিতে বণ্টন করা হয়েছে। সব ম্যাচেই ম্যাচ রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ অ্যান্ডি পাইক্রফট।

    প্রথম ওয়ানডেতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন নিতিন মেনন ও তানভীর আহমেদ। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন রিচার্ড ইলিংওর্থ এবং চতুর্থ আম্পায়ার থাকবেন গাজী সোহেল।

    দ্বিতীয় ওয়ানডেতে মাঠে দায়িত্ব পালন করবেন গাজী সোহেল ও রিচার্ড ইলিংওর্থ। টিভি আম্পায়ার থাকবেন নিতিন মেনন এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল।

    তৃতীয় ওয়ানডেতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন নিতিন মেনন ও মাসুদুর রহমান মুকুল। টিভি আম্পায়ারের দায়িত্বে থাকবেন রিচার্ড ইলিংওর্থ এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মোর্শেদ আলী খান।

    প্রথম টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী সোহেল ও মোর্শেদ আলী খান। টিভি আম্পায়ার থাকবেন তানভীর আহমেদ এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল।

    দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে থাকবেন মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদ। টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন গাজী সোহেল এবং চতুর্থ আম্পায়ার থাকবেন মোর্শেদ আলী খান।

    তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে অন-ফিল্ড আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মাসুদুর রহমান মুকুল ও গাজী সোহেল। টিভি আম্পায়ার থাকবেন মোর্শেদ আলী খান এবং চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন তানভীর আহমেদ।

    বিসিবি জানিয়েছে, অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে এই দায়িত্ব বণ্টন করা হয়েছে, যাতে পুরো সিরিজ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালিত হয়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ