শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপ্রতিম হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে বাবা-মাকে হুমকি, জিডি ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ গ্রেফতার, বিপুল মাদক জব্দ জয়ার হাসিতে মুগ্ধ ভক্তরা, আলোচনায় এভারগ্রিন লুক ভিসার শর্ত ভাঙলে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি
  • দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী

    দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না : বাণিজ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশে আপাতত ভোজ্যতেলের দাম বাড়ছে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, ভোজ্যতেল একটি সংবেদনশীল পণ্য, তাই এর দাম বাড়লে ক্রেতাদের ওপর প্রভাব পড়ে। এ কারণে সরকার নিয়মিতভাবে বাজার পরিস্থিতি, সরবরাহ ও আমদানি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

    রোববার (১২ এপ্রিল) দেশের ভোজ্যতেল সরবরাহ পরিস্থিতি পর্যালোচনা বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

    মন্ত্রী বলেন, বিশ্ব পরিস্থিতি ও যুদ্ধের কারণে দেশের মানুষ বর্তমানে শঙ্কার মধ্যে রয়েছে। আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে, এই সময়ে যেন কোনো পণ্যের দাম না বাড়ে। সেই লক্ষ্য নিয়েই আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।

    বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এই বৈঠকে দেশের ভোজ্যতেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

    প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব দিয়ে রেখেছিল মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। এর কয়েকদিন আগে বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠানো এক চিঠিতে তারা এই প্রস্তাব দিয়েছিল।

    বাণিজ্য মন্ত্রণালয় এবং বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন (বিটিটিসি) প্রস্তাবটি যাচাই-বাছাই করে দাম না বাড়ানোর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়।

    এদিকে, আজ অনুষ্ঠিত দুই দফা বৈঠকে দেশের তেল সরবরাহকারীদের দাম না বাড়িয়ে মুনাফা সমন্বয়ের জন্য কিছু বাড়তি সুবিধা দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে কী ধরনের সুবিধা দেওয়া হবে, সে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন