বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • সমঝোতা ভাঙার দায় যুক্তরাষ্ট্রের—অভিযোগ ইরানের

    সমঝোতা ভাঙার দায় যুক্তরাষ্ট্রের—অভিযোগ ইরানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    টানা ২১ ঘণ্টার আলোচনার পরও ফলপ্রসূ হয়নি পাকিস্তানের ইসলামাবাদে আয়োজিত যুক্তরাষ্ট্র ও ইরানি প্রতিনিধিদের বৈঠক। কোনো শান্তি বা সমঝোতা চুক্তি ছাড়াই ফিরছেন দুই দেশের প্রতিনিধিরা। এদিকে আলোচনা থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছিল যুক্তরাষ্ট্র— এমন দাবি করেছে ইরান।

    ইরানি প্রতিনিধি দলের সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদামাধ্যম ফার্স নিউজ জানিয়েছে এমন তথ্য।

    প্রতিবেদনের তথ্যানু্যায়ী, হরমুজ প্রণালি, পরমাণু প্রকল্পসহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের প্রতিনিধিদের মত পার্থক্যের কারণেই ব্যর্থ হয়েছে বৈঠক।

    আরও বলা হয়, যুদ্ধের ময়দানে হেরে যাওয়ার পর মুখ রক্ষার প্রয়োজনে বৈঠকে বসেছে যুক্তরাষ্ট্র। হামলা চালিয়ে যা অর্জন করতে পারেনি, আলোচনার টেবিলে তা পেতে চেয়েছিলো। যুক্তরাষ্ট্রের দাবিকে বাড়াবাড়ি আখ্যাও দেন তারা। জানান- হরমুজ প্রণালি, পারমাণবিক কর্মসূচিসহ বিভিন্ন ইস্যুতে উচ্চাভিলাষী শর্ত দিয়েছে ওয়াশিংটন। যা প্রত্যাখান করেছে তেহরান।

    পরে, যুক্তরাষ্ট্রের সাথে কথা বলার কোনো পরিকল্পনা নেই বলেও জানান তেহরানের আলোচক দলের কয়েকজন প্রতিনিধি।

    উল্লেখ্য, সংলাপ ও কূটনৈতিক পন্থায় উত্তেজনা প্রশমনের জন্য গত ৭ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করে যুক্তরাষ্ট্র ও ইরান। তারই ধারাবাহিকতায় গতকাল ১১ এপ্রিল সংলাপে বসেছিলেন দুই দেশের সরকারি প্রতিনিধিরা। তবে দীর্ঘ আলোচনার পরও আসেনি কোনো সমঝোতা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন