শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপ্রতিম হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে বাবা-মাকে হুমকি, জিডি ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ গ্রেফতার, বিপুল মাদক জব্দ জয়ার হাসিতে মুগ্ধ ভক্তরা, আলোচনায় এভারগ্রিন লুক ভিসার শর্ত ভাঙলে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি
  • ৩০ মিনিটেই জমে উঠল শেয়ারবাজার, লেনদেন ১৭২ কোটি টাকা

    ৩০ মিনিটেই জমে উঠল শেয়ারবাজার, লেনদেন ১৭২ কোটি টাকা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (১২ এপ্রিল) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) উত্থানের মধ্য দিয়ে লেনদেন চলছে। লেনদেন শুরুর প্রথম আধা ঘণ্টায় অধিকাংশ শেয়ার ও ইউনিটের দাম বাড়ায় সবকটি মূল্যসূচক ঊর্ধ্বমুখী রয়েছে। এ সময় ক্রেতা-বিক্রেতার সক্রিয় অংশগ্রহণে ১৭২ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে।

    বাজার বিশ্লেষণে দেখা যায়, সকাল ১০টায় লেনদেন শুরু হওয়ার পর প্রথম দিকে বেশিরভাগ শেয়ার ও ইউনিটের দাম বাড়তে থাকে। তবে সকাল ১০টা ১০ মিনিট পর্যন্ত কিছু সময়ের জন্য দরপতন দেখা গেলেও, ১০টা ৩০ মিনিটে এসে বাজারে আবার উত্থান ফিরে আসে। এ সময় দাম বাড়া সিকিউরিটিজের সংখ্যা কমার তুলনায় প্রায় চার গুণ বেশি ছিল।

    অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বৃদ্ধির ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ২৭৬ পয়েন্টে অবস্থান করছে। অন্য সূচকের মধ্যে ডিএসই-৩০ সূচক ৫ পয়েন্ট বেড়ে ২ হাজার ৭ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৫ পয়েন্টে দাঁড়িয়েছে।

    প্রথম আধা ঘণ্টায় ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১৭২ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট। এর আগে গত বৃহস্পতিবার পূর্ণ কার্যদিবসে ডিএসইতে ৭৭৬ কোটি ৮৬ লাখ টাকার লেনদেন হয়েছিল।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আরও পড়ুন