বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ হাসানের ছোবলে অস্ট্রেলিয়া বিধ্বস্ত, ডারউইনে রূপকথার শুরু
  • ইরানের দাবি নাকচ করল যুক্তরাষ্ট্র, জব্দ সম্পদ ছাড়ের খবর ভুয়া

    ইরানের দাবি নাকচ করল যুক্তরাষ্ট্র, জব্দ সম্পদ ছাড়ের খবর ভুয়া
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কাতারসহ বিশ্বের বিভিন্ন দেশে জব্দ করে রাখা ইরানের সম্পদ মুক্ত করে দিতে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে—ইরানের এক কর্মকর্তার এমন দাবির পর বিষয়টি নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এ দাবি সরাসরি অস্বীকার করেছে।

    শনিবার (১১ এপ্রিল) ইরানের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে জানান, যুক্তরাষ্ট্র জব্দ করা ইরানি সম্পদ ছাড় দিতে সম্মত হয়েছে। কিন্তু পরে যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যম সিবিএস নিউজকে বলেন, “রয়টার্সের ওই খবর সত্য নয়।”

    এর আগে ইরানের সংসদের স্পিকার বাঘের ঘালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, পাকিস্তানের ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় তারা অংশ নেবেন না, যতক্ষণ না লেবাননে ইসরায়েলি হামলা বন্ধ হয় এবং জব্দকৃত ইরানি সম্পদ ফেরত দেওয়া হয়।

    শুরুর দিকে ইরানের পক্ষ থেকে শর্ত মানার ইঙ্গিত পাওয়া গেলেও যুক্তরাষ্ট্রের অস্বীকৃতির পর পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। ফলে ইসলামাবাদে সম্ভাব্য দুই দেশের আলোচনার ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন