বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • শান্তি আলোচনায় ইরানের প্রতিনিধি গালিবাফ কে?

    শান্তি আলোচনায় ইরানের প্রতিনিধি গালিবাফ কে?
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদল শান্তি আলোচনায় অংশ নিতে ইসলামাবাদে পৌঁছেছে। একপক্ষে রয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, অন্যদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।

    মোহাম্মদ বাঘের গালিবাফ ২০২০ সালের মে মাস থেকে ইরানি পার্লামেন্টের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করছেন। ইরানে তিনি একজন রক্ষণশীল রাজনীতিক হিসেবেই পরিচিত। তিনি দেশটির সামরিক বাহিনীতেও কাজ করেছেন।

    ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শুরুর আগে তিনি একদিকে যেমন সংঘাত বন্ধের আশা প্রকাশ করেছেন, অন্যদিকে অবিশ্বাসের কথাও বলেছেন।

    ১৯৬১ সালে জন্ম নেওয়া গালিবাফ ১৯৮০ সালে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরে (আইআরজিসি) যোগ দেন। ইরান-ইরাক যুদ্ধের সময় তিনি বাহিনীটির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

    গালিবাফ সবচেয়ে বেশি সময় ধরে তেহরানের মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ২০০৫ সাল থেকে প্রায় ১২ বছর এই পদে ছিলেন। শহরের অবকাঠামোগত উন্নয়নের জন্য তাঁকে কৃতিত্ব দেওয়া হয়।

    গালিবাফ চারবার প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তবে কোনোবারই সফল হতে পারেননি।

    গত ২৮ ফেব্রুয়ারি থেকে যুদ্ধ শুরুর পর ইরানজুড়ে সরকার আরোপিত ইন্টারনেট বন্ধের মধ্যেও তিনি নিজের এক্স হ্যান্ডলে সক্রিয় আছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন