বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • মার্কিন মিডিয়ার দাবি

    ইরানে গোপন অস্ত্র সরবরাহের প্রস্তুতিতে চীন

    ইরানে গোপন অস্ত্র সরবরাহের প্রস্তুতিতে চীন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বর্তমানে দুই সপ্তাহের যুদ্ধবিরতি কার্যকর রয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। স্থায়ী শান্তিচুক্তির লক্ষ্য নিয়ে শনিবার (১১ এপ্রিল) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বৈঠকে বসছেন দুই দেশের শীর্ষ কূটনীতিকরা। তবে এই কূটনৈতিক প্রচেষ্টার মধ্যেই সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন।

    তিনজন সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে শুক্রবার (১০ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ইঙ্গিত দিয়েছেন, চীন আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইরানকে নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তিনজন সংশ্লিষ্ট ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক গোয়েন্দা মূল্যায়নে এ ধরনের তথ্য পাওয়া গেছে।
     
    সূত্রটি আরও জানায়,  চীন এসব অস্ত্রের চালানের উৎস গোপন করতে তৃতীয় কোনো দেশের মাধ্যমে ইরানে পাঠানোর চেষ্টা করছে বলে ইঙ্গিত রয়েছে।

    গোয়েন্দা তথ্য আরও ইঙ্গিত দিচ্ছে যে, ইরান যুদ্ধবিরতির এই সময়টিকে কিছু নির্দিষ্ট অস্ত্র ব্যবস্থা পুনরায় সরবরাহ ও শক্তিশালী করার সুযোগ হিসেবে ব্যবহার করতে পারে, যেখানে তাদের গুরুত্বপূর্ণ বিদেশি অংশীদাররা সহায়তা করছে।
     
    সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, চীন ইরানকে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। তবে ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, ‘চীন এই সংঘাতের কোনো পক্ষকেই অস্ত্র সরবরাহ করেনি। অস্ত্র পাঠানোর খবরের নিউজটিকে তিনি মিথ্যা বলে দাবি করেন।

    মুখপাত্র আরও বলেন, ‘একটি দায়িত্বশীল দেশ হিসেবে চীন সবসময় তার আন্তর্জাতিক দায়িত্ব পালন করে থাকে। আমরা যুক্তরাষ্ট্রকে ভিত্তিহীন অভিযোগ করা, ইচ্ছাকৃতভাবে সম্পর্ক স্থাপন করা এবং অতিরঞ্জিত প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানাই; আমরা আশা করি সংশ্লিষ্ট পক্ষগুলো উত্তেজনা প্রশমনে আরও ইতিবাচক ভূমিকা রাখবে।’
     
    এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরান শনিবার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে উচ্চপর্যায়ের আলোচনায় বসতে যাচ্ছে। আলোচনায় ইরানি প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন