বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ স্থগিত করেছে ইরান, দাবি ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যমের

    যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ স্থগিত করেছে ইরান, দাবি ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যমের
    ছবি: এআই
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত সংলাপ স্থগিত করেছে ইরান—এমন দাবি করেছে ইসরায়েলভিত্তিক সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট। তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

    প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা ছিল। চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই সংলাপকে যুদ্ধবিরতি স্থায়ী করার পথে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছিল।

    ইসরায়েলি সংবাদমাধ্যম কান-এর বরাত দিয়ে বলা হয়েছে, ইরান চায় এই যুদ্ধবিরতির আলোচনায় লেবাননকেও অন্তর্ভুক্ত করতে। লেবাননের পক্ষ থেকেও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি সংলাপে আগ্রহের ইঙ্গিত পাওয়া গেছে।

    এর আগে গত ২৮ ফেব্রুয়ারি শুরু হওয়া টানা ৪০ দিনের সংঘাতের পর যুক্তরাষ্ট্র, ইরান ও ইসরায়েল দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হয়। সেই ধারাবাহিকতায় আজ শুক্রবার ইসলামাবাদে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল।

    গত বৃহস্পতিবার পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত রেজা আমিরি মোঘাদাম সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, ইরানি প্রতিনিধিরা ইসলামাবাদের উদ্দেশে রওনা হচ্ছেন। তবে পরে তিনি পোস্টটি মুছে ফেলেন। এরপর থেকে ইরানের প্রতিনিধিদের উপস্থিতি সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

    অন্যদিকে, মার্কিন প্রতিনিধিদের ইসলামাবাদে পৌঁছানোর খবরও এখনো নিশ্চিত নয়। ফলে নির্ধারিত সংলাপটি আদৌ অনুষ্ঠিত হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

    উল্লেখ্য, যুদ্ধবিরতি ঘোষণার পরপরই গত ৮ এপ্রিল লেবাননে ইসরায়েলের বিমান হামলায় ২৫৪ জন নিহত এবং প্রায় ১ হাজার ১০০ জন আহত হন। নিহতদের বেশিরভাগই বেসামরিক নাগরিক বলে জানা গেছে।

    বর্তমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট পক্ষগুলোর অবস্থান ও কূটনৈতিক পদক্ষেপের ওপর নির্ভর করছে যুদ্ধবিরতির ভবিষ্যৎ এবং সম্ভাব্য শান্তি আলোচনা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন