রবিবার, ১২ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • একা সিটি করপোরেশনের পক্ষে মশা নিয়ন্ত্রণ সম্ভব নয়: আবদুস সালাম ২ মে সিলেট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শ্যামলীতে হাসপাতালে চাঁদাবাজির অভিযোগ, রাতেই ছুটে গেলেন যুবদল নেতারা সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণের ধারণা মুছে দেব: বাণিজ্যমন্ত্রী সাংস্কৃতিক বিনিময় দুই দেশের মৈত্রীকে আরও সুদৃঢ় করবে: ভারতীয় হাইকমিশনার বিমানবন্দরে অসুস্থ ত্রাণমন্ত্রী, উন্নত চিকিৎসায় ঢাকায় স্থানান্তর সবজির বাজারে ক্রেতাদের দীর্ঘশ্বাস: ১০০ টাকার নিচে মিলছে না কিছুই চট্টগ্রামে শপিং কমপ্লেক্সে আগুন, পাঁচ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে অন্তর্বর্তী সরকারের ২০ অধ্যাদেশ শনিবার থেকে অকার্যকর আ.লীগসহ বাংলাদেশে কখন কোন কোন দল নিষিদ্ধ হয়েছিল
  • ডিএসইতে বড় দরপতনে সপ্তাহ শেষ, লেনদেনেও ভাটা

    ডিএসইতে বড় দরপতনে সপ্তাহ শেষ, লেনদেনেও ভাটা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    শর্তসাপেক্ষে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের ইরানের মধ্যে যুদ্ধ দুই সপ্তাহের জন্য স্থগিত ঘোষণার পর তিনদিনের উত্থানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) সপ্তাহের শেষ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)-তে বড় দরপতন হয়েছে। এতে এক্সচেঞ্জের সবগুলো মূল্যসূচক কমেছে, আর লেনদেনও ভাটায় গেছে।

    ডিএসইতে বৃহস্পতিবার মোট ৩৯০টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে মাত্র ৭০টির, কমেছে ৩০৬টির এবং ১৪টির দাম অপরিবর্তিত রয়েছে। ডিএসইএক্স সূচক ৬০ পয়েন্ট কমে ৫,২৫৮ পয়েন্টে নেমেছে। শরিয়াহ সূচক ডিএসইএস ১৩ পয়েন্ট কমে ১,০৬৩ পয়েন্টে, আর ডিএস৩০ সূচক ২৪ পয়েন্ট কমে ২,০২২ পয়েন্টে দাঁড়িয়েছে।

    দিনশেষে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৭৭৬ কোটি ৮৬ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৯৯১ কোটি ৫৯ লাখ টাকার তুলনায় ২১৪ কোটি ৭৩ লাখ টাকা কম।

    চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৪ পয়েন্ট কমে ১৪,৭৭৪ পয়েন্টে নেমেছে। লেনদেনে অংশ নেওয়া ১৯৫ প্রতিষ্ঠানের মধ্যে ৭৩টির দাম বেড়েছে, ১০৭টির দাম কমেছে এবং ১৫টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ১১ কোটি ৬ লাখ টাকা, যা আগের কার্যদিবসের ৩১ কোটি ২৭ লাখ টাকার তুলনায় কম।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন