বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • ইসরাইলের দাবি, হিজবুল্লাহ প্রধানের সচিব ও ভাতিজা নিহত

    ইসরাইলের দাবি, হিজবুল্লাহ প্রধানের সচিব ও ভাতিজা নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ প্রধান নাঈম কাসেমের ব্যক্তিগত সচিব ও ভাতিজা আলি ইউসুফ হারশিকে হত্যা করেছে। বুধবার (৮ এপ্রিল) বৈরুতের আকাশে বিমান হামলায় তিনি নিহত হন।

    বৃহস্পতিবার (৯ এপ্রিল) ইসরাইলের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয়, ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বৈরুত এলাকায় হামলা চালিয়ে আলি ইউসুফ হারশিকে হত্যা করে। তিনি হিজবুল্লাহর প্রধান নাঈম কাসেমের ব্যক্তিগত সচিব ও ভাতিজা।

    সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, হিজবুল্লাহর দাহিয়েহ ঘাঁটির কাছে বৈরুতের তাল্লেত খায়াত এলাকায় চালানো এক হামলায় আলি ইউসুফ হারশিকে লক্ষ্যবস্তু করা হয়। ফুটেজে দেখা গেছে, হামলায় একটি বহুতল ভবন আংশিক ধসে পড়েছে।

    আইডিএফ আরও জানিযেছে, গতরাতে লেবাননের দক্ষিণে লিতানি নদীর দুটি ‘গুরুত্বপূর্ণ ক্রসিংয়ে হামলা চালিয়েছে। আইডিএঢের দাবি, এই দুটি ক্রসিং হিজবুল্লাহ দক্ষিণ লেবাননে ‘হাজার হাজার অস্ত্র, রকেট ও লঞ্চার’ পাচারের জন্য ব্যবহার করত।
     
    এছাড়া দক্ষিণ লেবাননে প্রায় ১০টি অস্ত্রের ডিপো, রকেট লঞ্চার এবং হিজবুল্লাহর সদর দফতরেও হামলার কথা জানিয়েছে আইডিএফ।
     
    বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইলি বিমান বাহিনী। এসব হামলায় ২৫৪ জন নিহত ও এক হাজারেরও বেশি মানুষ আহত হয়েছেন।

    যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তির কয়েক ঘণ্টা যেতে না যেতেই লেবাননে ভয়াবহ হত্যাযজ্ঞ চালায় ইসরাইলি বিমানবাহিনী। রাজধানী বৈরুত, দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে রাতভর হামলায় বহু মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে। লেবাননের পার্লামেন্ট স্পিকার এটিকে ‘পূর্ণমাত্রার যুদ্ধাপরাধ’ বলে অভিহিত করেছেন।
     


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন