শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • অপ্রতিম হত্যার পর অজ্ঞাত নম্বর থেকে বাবা-মাকে হুমকি, জিডি ধানমন্ডিতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল, আটক ৪ ২৪ ঘণ্টায় রাজধানীতে ৪৬৫ গ্রেফতার, বিপুল মাদক জব্দ জয়ার হাসিতে মুগ্ধ ভক্তরা, আলোচনায় এভারগ্রিন লুক ভিসার শর্ত ভাঙলে যুক্তরাষ্ট্র ভ্রমণে স্থায়ী নিষেধাজ্ঞা ডিএসইতে সূচক-লেনদেন বাড়লেও কমেছে বাজার মূলধন রাতের আঁধারে স্বাস্থ্যকেন্দ্রে হামলা, প্রশ্ন তুললেন জামায়াত আমির জনপ্রত্যাশা পূরণে পুলিশকে কঠোর হতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের চুক্তি ইমরানের মুক্তির দাবিতে ৪ অক্টোবর রাজধানীমুখী পদযাত্রা, ইসলামাবাদে কড়াকড়ি
  • দাম কমলো সোনা-রুপার

    দাম কমলো সোনা-রুপার
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের বাজারে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। বৃহস্পতিবার (৯ এপ্রিল) প্রতি ভরিতে সর্বোচ্চ ৪,৪৩২ টাকা কমানো হয়েছে। এর ফলে ভালো মানের (২২ ক্যারেট) সোনার দাম কমে দুই লাখ ৪৭ হাজার ৯০০ টাকায় নেমে এসেছে, যা বুধবারের (৮ এপ্রিল) দুই লাখ ৫২ হাজার ৪০৯ টাকার তুলনায় কম।

    বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) সোনার দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হয়েছে। নতুন দাম সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।

    বেঁধে দেওয়া দাম অনুযায়ী:

    ২২ ক্যারেট সোনা: ২,৪৭,৯৭৭ টাকা প্রতি ভরি
    ২১ ক্যারেট সোনা: ২,৩৬,৭২১ টাকা
    ১৮ ক্যারেট সোনা: ২,০২,৮৯৫ টাকা
    সনাতন পদ্ধতি সোনা: ১,৬৫,২৭৯ টাকা

    রুপার দামও কমানো হয়েছে:

    ২২ ক্যারেট রূপা: ৫,৭১৫ টাকা প্রতি ভরি
    ২১ ক্যারেট রূপা: ৫,৪২৪ টাকা
    ১৮ ক্যারেট রূপা: ৪,৬৬৬ টাকা
    সনাতন পদ্ধতি রূপা: ৩,৫০০ টাকা

    বিশ্ববাজারে সোনার দাম ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাতের পর ঊর্ধ্বমুখী ছিল। তবে সাম্প্রতিক সময়ের দাম সমন্বয়ের কারণে দেশীয় বাজারে সোনার দাম কমেছে।

    গত মাসের শেষের দিকে বিশ্ববাজারে সোনার দাম লাফিয়ে বেড়ে যাওয়ায় দেশে রেকর্ড দামে বিক্রি হয়েছিল। ২৯ জানুয়ারি বাজুস একবারে প্রতি ভরিতে ১৬,২১৩ টাকা বাড়িয়ে ভালো মানের এক ভরি সোনার দাম ২ লাখ ৮৬ হাজার টাকায় পৌঁছে দিয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন