বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান ফলের জুস থেকে মিল্কশেক, নিয়মিত পান করলে হতে পারে ক্ষতি কালকিনিতে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগোলেন রানা-মোস্তাফিজ, পিছিয়েছেন মিরাজ-তানজিদ
  • বিসিবিতে দায়িত্ব নিয়েই বেতন বাড়ালেন তামিম

    বিসিবিতে দায়িত্ব নিয়েই বেতন বাড়ালেন তামিম
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পরপরই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল।

    পরিচালনা পর্ষদের প্রথম বৈঠকে তিনি কমিটির সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করেন। একই সঙ্গে নিজের কাছে রাখেন ওয়ার্কিং কমিটি ও ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্টের মতো গুরুত্বপূর্ণ বিভাগ।

    সভা শেষে তামিম জানান, ঘরোয়া ক্রিকেটে নারী ক্রিকেটারদের পারিশ্রমিক দেখে তিনি বিস্মিত হয়েছেন। আগে তারা ম্যাচপ্রতি মাত্র ১ হাজার টাকা, পরে ৫ হাজার টাকা পেতেন, যা অত্যন্ত কম বলে মন্তব্য করেন তিনি।

    নতুন বেতন কাঠামো

    নতুন সিদ্ধান্ত অনুযায়ী নারী ক্রিকেটাররা এখন থেকে পাবেন:

    চার দিনের ম্যাচ: ২০ হাজার টাকা
    ওয়ানডে: ১৫ হাজার টাকা
    টি-টোয়েন্টি: ১০ হাজার টাকা

    এছাড়া ঘরোয়া ক্রিকেটে চুক্তিভুক্ত নারী ক্রিকেটারদের মাসিক ভাতা ৩০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে।

    পুরুষ ক্রিকেটারদের বেতন বৃদ্ধি

    শুধু নারী নয়, ঘরোয়া পুরুষ ক্রিকেটারদের বেতনও বাড়ানো হয়েছে:

    ‘এ’ ক্যাটাগরি: ৩৫ হাজার থেকে ৬৫ হাজার টাকা
    ‘বি’ ক্যাটাগরি: ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা
    ‘সি’ ক্যাটাগরি: ১৫ হাজার থেকে ৪০ হাজার টাকা

    এছাড়া ম্যাচ ফি ৭০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করা হয়েছে।

    তামিম বলেন, কেন্দ্রীয় চুক্তির সঙ্গে ভারসাম্য রাখতে বেতন বৃদ্ধিতে একটি সীমা রাখা হয়েছে।

    বৈঠকে স্থবির হয়ে থাকা ঢাকার ক্লাব ক্রিকেট দ্রুত শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে তামিম বলেন, দলগুলোর সঙ্গে আলোচনা করে দ্রুত দলবদল প্রক্রিয়া সম্পন্ন করে মাঠে খেলা ফেরানো হবে। প্রয়োজনে মাঠ ভাড়া নেওয়ার পরিকল্পনাও রয়েছে।

    জ্বালানি সংকট ও বিদ্যুৎ সাশ্রয়ের কথা বিবেচনায় রেখে আসন্ন নিউজিল্যান্ড সিরিজের ম্যাচ সময়সূচিতে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

    আগামী ১৭ এপ্রিল থেকে শুরু হওয়া সিরিজে:

    ওয়ানডে ম্যাচ দুপুরের পরিবর্তে সকাল ১১টা বা সাড়ে ১১টায়
    টি-টোয়েন্টি ম্যাচ সন্ধ্যার পরিবর্তে দুপুর ২টা বা আড়াইটায় অনুষ্ঠিত হতে পারে।

    তামিম বলেন, “দেশের স্বার্থে যতটা সম্ভব বিদ্যুৎ সাশ্রয় করতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন