বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ট্রাম্প ও তেহরান দুই পক্ষই যুদ্ধের জয়ী দাবি

    ট্রাম্প ও তেহরান দুই পক্ষই যুদ্ধের জয়ী দাবি
    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের সর্বোচ্চ নেতা মোজতাব খামেনি
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দুই সপ্তাহের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে। তেহরানে বড় ধরনের হামলার আশঙ্কার মধ্যে শেষ মুহূর্তে পাকিস্তানের মধ্যস্থতায় দুই পক্ষই যুদ্ধবিরতি মানতে সম্মত হয়েছে।

    এনডিটিভি বলছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ মুহূর্তের সমঝোতার মাধ্যমে ইরানের সঙ্গে দুই সপ্তাহের যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার ঘোষণা দেন। এই ঘোষণা দেওয়ার পরই মার্কিন সামরিক বাহিনী ইরানের ওপর হামলা স্থগিত করেছে।

    ট্রাম্প জানিয়েছেন, পাকিস্তানের প্রস্তাবে হরমুজ প্রণালী খুলে দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। এ ছাড়াও, ওয়াশিংটন ও তেহরান একটি দীর্ঘমেয়াদি শান্তি চুক্তি নিয়ে আলোচনার চেষ্টা করবে।

    ইরানও যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলা স্থগিত রাখে, তবে ইরানও দুই সপ্তাহের জন্য ‘প্রতিরক্ষামূলক অভিযান’ স্থগিত করবে। তিনি বলেন, এই সময়ের মধ্যে ইরান হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল সমন্বয় করবে, তবে প্রণালির নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে।

    ইরান দাবি করেছে, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলার পর শুরু হওয়া যুদ্ধে তারা বিজয়ী হয়েছে এবং যুক্তরাষ্ট্রকে তাদের ১০ দফা পরিকল্পনা মেনে নিতে বাধ্য করেছে। এর মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার ও ইরানের পারমাণবিক সমৃদ্ধকরণ স্বীকৃতি।

    পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি প্রস্তাবে অন্যান্য প্রধান দাবি ছিল—মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সামরিক বাহিনী প্রত্যাহার, ইরান ও মিত্রদের ওপর হামলা বন্ধ, জব্দকৃত ইরানি সম্পদ মুক্তি এবং জাতিসংঘের মাধ্যমে চুক্তি কার্যকর করা।

    হরমুজ প্রণালীর ওপর ইরানের নিয়ন্ত্রণ প্রসারিত করার আহ্বানও করা হয়েছে। বিশ্ব বাজারের প্রায় এক-পঞ্চমাংশ তেল এই জলপথে পরিবহন হয়। গত পাঁচ সপ্তাহ ধরে চলমান সংঘাতের কারণে সামুদ্রিক যান চলাচল প্রায় বন্ধ ছিল।

    ট্রাম্পও এই যুদ্ধবিরতি প্রস্তাবকে ‘কার্যকর’ বলে অভিহিত করেছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র ইতিমধ্যেই সমস্ত সামরিক লক্ষ্য পূরণ করেছে এবং ইরানের সঙ্গে দীর্ঘমেয়াদি শান্তির পথে অনেক দূর এগিয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে আলোচনার ভিত্তিতে এই চুক্তি কার্যকর হয়েছে।

    দুই পক্ষই আশা প্রকাশ করেছে যে, এই দুই সপ্তাহের বিরতি দীর্ঘমেয়াদি শান্তি ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতার পথ খুলবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন