বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • এক রাতেই দুই সুপার ম্যাচ: বার্সা-অ্যাথলেটিকো ও লিভারপুল-পিএসজি সংঘর্ষ

    এক রাতেই দুই সুপার ম্যাচ: বার্সা-অ্যাথলেটিকো ও লিভারপুল-পিএসজি সংঘর্ষ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে জমজমাট লড়াইয়ে মুখোমুখি হচ্ছে স্পেনের দুই জায়ান্ট বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদ। একই দিনে আরেকটি হাইভোল্টেজ ম্যাচে ইংল্যান্ডের লিভারপুলের প্রতিপক্ষ ফ্রান্সের পিএসজি। দুটি ম্যাচই শুরু হবে রাত ১টায়।

    লা-লিগার ম্যাচের উত্তাপ এখনও কাটেনি। সেই রেশ নিয়েই আবারও অ্যাথলেটিকোর বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। আগের ম্যাচের জয়ের আত্মবিশ্বাস থাকলেও কথার লড়াইয়ে জড়াতে নারাজ বার্সা কোচ হ্যান্সি ফ্লিক। তার মতে, সব মনোযোগ থাকা উচিত মাঠের পারফরম্যান্সে।

    ফ্লিক বলেন, দলের নিজস্ব খেলার ধরণ বজায় রেখে শুরু থেকেই মনোযোগী থাকতে হবে। দুই লেগেই জয় তুলে নেওয়াই তাদের লক্ষ্য এবং আপাতত সেমিফাইনালে ওঠাই মূল উদ্দেশ্য।

    অন্যদিকে, অ্যাথলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে বার্সেলোনাকে যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ হিসেবে দেখছেন। তবে ন্যু ক্যাম্প থেকে জয় নিয়েই ফিরতে চান তিনি। তার মতে, চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল সবসময়ই কঠিন, তবুও নিজেদের জয়ের ব্যাপারে তারা আত্মবিশ্বাসী।

    বার্সেলোনা শিবিরে আলোচনায় রয়েছেন তরুণ তারকা লামিনে ইয়ামাল। আগের ম্যাচে তার আচরণ নিয়ে সমালোচনা হলেও কোচ ফ্লিক তাকে সমর্থন দিয়েছেন। তিনি বলেন, ইয়ামালের বয়স কম এবং সে একজন অসাধারণ প্রতিভাবান খেলোয়াড়, তাই তাকে রক্ষা করা দলের দায়িত্ব।

    অন্যদিকে, সিমিওনে তার শিষ্য অঁতোয়ান গ্রিজম্যানের প্রশংসা করেছেন। মৌসুম শেষে বিদায় নিতে যাওয়া এই ফরোয়ার্ডের অবদান ও আচরণকে তিনি দলের জন্য গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

    একই দিনে কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে মুখোমুখি হবে লিভারপুল ও পিএসজি। এফএ কাপে হারের পর ঘুরে দাঁড়াতে মরিয়া লিভারপুল। অন্যদিকে, পিএসজির কোচ লুইস এনরিকে দলকে ফেভারিট হিসেবে মানতে নারাজ হলেও জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।

    সব মিলিয়ে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের এই দুই ম্যাচ ফুটবলপ্রেমীদের জন্য হতে যাচ্ছে রোমাঞ্চকর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন