বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • যুদ্ধবিরতির প্রভাবে তেলের বাজারে ধস, কয়েক ঘণ্টায় দাম কমল ১৪%

    যুদ্ধবিরতির প্রভাবে তেলের বাজারে ধস, কয়েক ঘণ্টায় দাম কমল ১৪%
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা এবং হরমুজ প্রণালী আংশিকভাবে খুলে দেওয়ার ইঙ্গিতের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় পতন দেখা গেছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অপরিশোধিত তেলের দাম কমে গেছে প্রায় ১৪ শতাংশ।

    মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময়) ১৫ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেয় দুই দেশ। একই সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি জানান, এই সময়ের জন্য হরমুজ প্রণালী আন্তর্জাতিক জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখা হবে। তবে প্রণালী ব্যবহার করতে হলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর অনুমোদন নিতে হবে।

    এই ঘোষণার পরপরই বৈশ্বিক তেলের বাজারে নেতিবাচক চাপ তৈরি হয়। রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল নেমে এসেছে ৯৪.৪৩ ডলারে, যা আগের তুলনায় ১৩ শতাংশের বেশি কম। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দামও ১৪ শতাংশের বেশি হ্রাস পেয়েছে।

    বাজার বিশ্লেষকদের মতে, এই যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালীতে উত্তেজনা কমার ফলে বিনিয়োগকারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তবে তারা সতর্ক করে বলছেন, পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয় এবং তেলের বাজারে স্থায়ী ভারসাম্য আনতে আরও সময় লাগবে।


    সূত্র: রয়টার্স
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন