বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে: ট্রাম্প

    আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে: ট্রাম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হরমুজ প্রণালির পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হয়ে ওঠার সঙ্গে সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে সতর্ক করেছেন।

    মঙ্গলবার ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্টে জানান, “আজ রাতে একটি সভ্যতার মৃত্যু হবে, যা আর কখনোই ফিরে আসবে না।” তিনি আরও উল্লেখ করেন, “আমি চাই না এমনটা ঘটুক, তবে সম্ভবত এটি হতে যাচ্ছে।”

    ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যদি যুক্তরাষ্ট্র ইরানের নাগরিক বা অবকাঠামোগত লক্ষ্যবস্তুতে হামলা চালায়, তারা দ্বিধা ছাড়াই পাল্টা ব্যবস্থা নেবে। বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অবকাঠামোর ওপর আঘাত এমনভাবে হবে যা তাদের এবং তাদের মিত্রদের এই অঞ্চলের তেল ও গ্যাস থেকে বঞ্চিত করবে।

    আইআরজিসি আরও সতর্ক করে জানিয়েছে, মার্কিন সেনারা যদি তাদের ‘রেড লাইন’ অমান্য করে, তবে প্রতিশোধ আঞ্চলিক সীমার বাইরে আন্তর্জাতিক পর্যায়ে বিস্তৃত হবে। তারা নিশ্চিত করেছে, সম্ভাব্য হামলার বিপরীতে শুধুমাত্র আঞ্চলিক সীমায় সীমাবদ্ধ থাকবেন না, বরং আন্তর্জাতিক স্তরেও শক্তিশালী প্রতিক্রিয়া প্রদর্শন করবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন