বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • শিলচরে ৪.৯ মাত্রার ভূমিকম্প

    শিলচরে ৪.৯ মাত্রার ভূমিকম্প
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ঢাকা থেকে প্রায় সাড়ে ৩৫০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় মঙ্গলবার দুপুর ২টা ৪৮ মিনিটে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

    শিলচরের সঙ্গে সঙ্গে বাংলাদেশের সিলেট ও পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকাগুলোতেও কম্পন টের পাওয়া গেছে।

    যুক্তরাষ্ট্রের জিওলজিক্যাল সার্ভে (USGS) জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।

    ভূমিকম্পের প্রভাবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ কম্পনের কারণে সীমান্তবর্তী এলাকার মানুষদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে।

    স্থানীয়রা জানান, কয়েক সেকেন্ডের কম্পন হলেও সবাই তৎক্ষণাৎ নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন