শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • দেশের দুই প্রান্তকে যুক্ত করতে দীর্ঘতম রেলপথের পথে বাংলাদেশ লালবাগে ভাড়া বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার শীতলক্ষ্যায় গোসলে নেমে নিখোঁজ ৪, তিনজনের লাশ উদ্ধার জামায়াতের সঙ্গে গোপন যোগাযোগ করেই আ.লীগের মিছিল: রাশেদ খান নবম পে স্কেল: ভেটিং শেষে গেজেট, থাকছে ৭ এসআরও বছরজুড়ে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে হবে: মীর শাহে আলম ট্যাগ করা পোস্ট নিজের প্রোফাইলে দেখানোর সুবিধা আনল ইনস্টাগ্রাম বাব আল-মান্দেবের নিয়ন্ত্রণ হুথিদের হাতে, হুমকিতে লোহিত সাগরের বাণিজ্যপথ বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান সারাদেশে তাপমাত্রা কমতে পারে, বৃষ্টির পূর্বাভাস
  • ডিএসইতে শেয়ার দরবৃদ্ধি, লেনদেন শতকোটি ছাড়াল

    ডিএসইতে শেয়ার দরবৃদ্ধি, লেনদেন শতকোটি ছাড়াল
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (৭ এপ্রিল) অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরবৃদ্ধির মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এতে এক্সচেঞ্জটির সব মূলসূচক বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে দিনের লেনদেন শতকোটি টাকার বেশি বেড়েছে।

    অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) অধিকাংশ শেয়ারের দাম বাড়লেও সার্বিক লেনদেনে সামান্য পতন হয়েছে।

    ডিএসইতে আজ মোট ৩৯৩টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ২৭৫টির দাম বেড়েছে, ৭০টির দাম কমেছে এবং ৪৮টির দাম অপরিবর্তিত রয়ে গেছে। ফলে প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট বেড়ে ৫,১৫৭ পয়েন্টে এবং ডিএস-৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে ১,৯৭১ পয়েন্টে পৌঁছেছে। শরিয়াহ সূচক ডিএসইএসও ৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে।

    আজ ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৫৯৭ কোটি টাকা, যা আগের কার্যদিবসের ৪৭১ কোটি টাকার তুলনায় ১২৬ কোটি টাকা বেশি।

    সিএসইতে মোট ১৮৩টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ৮৮টির দাম বেড়েছে, ৭০টির দাম কমেছে এবং ২৫টির দাম অপরিবর্তিত রয়েছে। সিএসইর প্রধান সূচক সিএসসিএক্স ৬ পয়েন্ট বেড়ে ৮,৮৬৭ পয়েন্টে, আর সার্বিক সূচক সিএএসপিআই ৮ পয়েন্ট বেড়ে ১৪,৪৯০ পয়েন্টে পৌঁছেছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ