বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইসরায়েল ইরানের রেল ব্যবস্থাকে লক্ষ্য করার হুমকি দিলো

    ইসরায়েল ইরানের রেল ব্যবস্থাকে লক্ষ্য করার হুমকি দিলো
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের বেসামরিক মানুষের চলাচলের অন্যতম মাধ্যম ট্রেনে হামলার হুমকি দিয়েছে ইসরায়েল। মঙ্গলবার (৭ এপ্রিল) ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) তাদের ফার্সি ভাষার অ্যাকাউন্ট থেকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, আজ স্থানীয় সময় রাত ৯টার মধ্যে কেউ যেন ট্রেনে ভ্রমণ না করেন।

    আইডিএফ বলেছে, “প্রিয় নাগরিকগণ, আপনাদের নিরাপত্তার জন্য, আমরা বিনীত অনুরোধ করছি, এ মুহূর্ত থেকে ইরান সময় রাত ৯টা পর্যন্ত ট্রেন ভ্রমণ থেকে বিরত থাকুন। ট্রেনে এবং রেললাইনে আপনার উপস্থিতি আপনার জীবনকে ঝুঁকিতে ফেলবে।”

    সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরানে এক মাসের বেশি সময় ধরে কোনো ইন্টারনেট নেই। ফলে ইসরায়েলের এ বার্তা অনেকে কাছে পৌঁছাবে না। এছাড়া হাজার হাজার যাত্রী ইসরায়েলিদের সতর্কতার আগেই ট্রেনে চড়ে গন্তব্যের দিকে রওনা দিয়েছেন এবং অনেকেই স্টেশনে অবস্থান করছেন। তবে খবরটি যখন ছড়িয়ে পড়বে তখন এটি মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করবে।

    ইরানের ক্লাস্টার মিসাইল আঘাত হানল ইসরায়েলে

    দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে নতুন করে ক্লাস্টার মিসাইল ছুড়েছে ইরান। যা ইসরায়েলের মধ্যাঞ্চলে সরাসরি আঘাত হেনেছে। উদ্ধারকারীরা জানিয়েছেন, মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকায় গেছেন তারা।

    এক উদ্ধারকারী বলেছেন ক্লাস্টার মিসাইলের বোমা পড়েছে রোস হাইন, রামাত হাসহারন এবং মধ্য ইসরায়েলের অন্যান্য জায়গায়।

    এক্সে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, বোমার আঘাতে একটি গাড়ি উল্টে গেছে।

    তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

    সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে, সর্বশেষ ছোড়া মিসাইল ব্যালিস্টিক মিসাইল ছিল। ওই সময় মধ্য ইসরায়েলের পাশাপাশি ইলাতেও সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। তবে ইলাতের দিকে যাওয়া মিসাইলটি খালি জায়গায় পড়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন