বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • রাজনীতিতে ফেরার ইঙ্গিত সাকিব আল হাসানের

    রাজনীতিতে ফেরার ইঙ্গিত সাকিব আল হাসানের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ক্রিকেটে আন্তর্জাতিক অধ্যায় শেষ না করেই সংসদে পা রেখেছিলেন। গত দুই বছর দেশে ফিরতে না পারার পরও তিনি এবার রাজনীতিতে ফেরার ইচ্ছা প্রকাশ করেছেন।

    সম্প্রতি দেশের একটি জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, রাজনীতি থেকে তিনি সরে যাননি। বরং সময় ও পরিস্থিতি অনুকূলে এলে আবারও সক্রিয় হওয়ার ইচ্ছা রয়েছে তার।

    তিনি বলেন, রাজনীতি তো আমৃত্যু করা যায়, রাজনীতিতে অনেক সময় আছে। যেটার সময় নেই সেটা হলো ক্রিকেট। এটা আগে ঠিক করার চেষ্টা করছি।

    তার মতে, রাজনীতি এমন একটি জায়গা যেখান থেকে বড় পরিবর্তন আনা সম্ভব। তাই মানুষের জন্য কাজ করার সুযোগ থাকলে সেই পথেই হাঁটতে চান তিনি।

    বিশ্বসেরা এই অলরাউন্ডার বলেন, আমি মনে করি রাজনীতি একটি বড় প্ল্যাটফর্ম, যেখান থেকে বড় ধরনের পরিবর্তন আনা সম্ভব। যদি আমি মানুষের জন্য কিছু করতে পারি, সেটা আমার ভালো লাগবে।

    বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আশাবাদী সাকিব। তার ভাষ্য, পরিস্থিতি সবসময় একরকম থাকে না। আমি আশা করি ভবিষ্যতে এমন একটা অবস্থা আসবে, যেখানে সব দল সমান সুযোগ পাবে এবং জনগণ সিদ্ধান্ত নেবে।

    ফলে এই মুহূর্তে রাজনীতির চেয়ে বাস্তবতাকে গুরুত্ব দিচ্ছেন তিনি। আইনি জটিলতা কাটিয়ে দেশে ফেরা এবং ক্রিকেট চালিয়ে যাওয়াই এখন তার প্রধান লক্ষ্য।

    সব মিলিয়ে, রাজনীতি থেকে দূরে সরে না গিয়ে বরং সময়ের অপেক্ষায় আছেন সাকিব। পরিস্থিতি অনুকূলে এলেই আবারও সেই অধ্যায়ে ফিরতে পারেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন