বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইরানের আকাশে ভূপাতিত মার্কিন সি-১৩০ বিমান

    ইরানের আকাশে ভূপাতিত মার্কিন সি-১৩০ বিমান
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের ইস্ফাহান অঞ্চলের আকাশে যুক্তরাষ্ট্রের একটি সি-১৩০ সামরিক বিমান ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। অভিযানে পুলিশের কমান্ডো ইউনিট ‘ফারাজ রেঞ্জার্স’ অংশ নেয় বলে জানানো হয়েছে।

    রোববার (৫ এপ্রিল) বিমানটি ভূপাতিত করা হয় বলে জানিয়েছে ইরানের আধাসরকারি বার্তাসংস্থা তাসনিম নিউজ। তারা বলেছে, এই বিমানটি বিধ্বস্ত যুদ্ধবিমান এফ-১৫ এর ক্রুকে উদ্ধারে ইরানে প্রবেশ করেছিল। তখন এটিকে ভূপাতিত করা হয়।

    এরআগে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানিয়েছিল, উদ্ধার অভিযানে যাওয়া দুটি সামকিক বিমান ইরানে আটকে গিয়েছিল। কিন্তু বিমানগুলো যেন ইরানের হাতে না যায় সেজন্য এগুলো ধ্বংস করে দেয় মার্কিন সেনারাই। পরবর্তীতে আরও তিনটি বিমান নিয়ে যুদ্ধবিমানের ক্রু ও উদ্ধারকারীদের উদ্ধার করে আনা হয়।

    ইরানের অপর বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ভূপাতিত বিমানটি সি-১৩০ মডেলের। এটি রিফুয়েলিংয়ের কাজ করছিল।

    ফার্সের প্রতিবেদনে বলা হয়েছে, “ভূপাতিত করা বিমানটি ইরানের পবিত্র ভূমিতে হামলাকারী শয়তানদের জ্বালানি রিফুয়েলিংয়ের কাজে নিযুক্ত ছিল।”


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন