বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর ১৩ জন নিহত

    ইরান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনীর ১৩ জন নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান যুদ্ধে অন্তত ১৩ জন মার্কিন সামরিক সদস্য নিহত হয়েছেন এবং ৩৬৫ জন আহত হয়েছেন। শুক্রবার (৩ এপ্রিল) মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন আনুষ্ঠানিকভাবে এই হতাহতের পরিসংখ্যান প্রকাশ করেছে।

    একই দিনে ইরানে দুটি যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনায় কেউ হতাহত হয়েছে কি না, সে বিষয়টি অবশ্য তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

    পেন্টাগন জানিয়েছে, সামরিক বাহিনীর ৪টি শাখায় এই হতাহতের ঘটনা ঘটেছে। আহতের মধ্যে ২৪৭ জন মার্কিন সেনাবাহিনীর সদস্য, ৬৩ জন নৌবাহিনীর নাবিক, ১৯ জন মেরিন এবং ৩৬ জন বিমানবাহিনীর সদস্য রয়েছেন।

    গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েলের সঙ্গে মিলে ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহত হন।

    জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় ব্যাপক পাল্টা হামলা চালায় ইরান। এতে মার্কিন বাহিনীতে হতাহতের ঘটনা যেমন ঘটেছে, তেমনি দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুদ্ধবিমানেরও ক্ষয়ক্ষতি হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন