বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ইরানি ড্রোন হামলায় কুয়েতের তেল শোধনাগার লক্ষ্যবস্তু

    ইরানি ড্রোন হামলায় কুয়েতের তেল শোধনাগার লক্ষ্যবস্তু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কুয়েতের একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে, যার জন্য ইরানকে দায়ী করা হচ্ছে। শুক্রবার (৩ এপ্রিল) সকালে মিনা আল-আহমাদি পরিশোধনাগার লক্ষ্য করে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে কুয়েতের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা কুনা।

    প্রতিবেদনে বলা হয়, কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের তথ্য অনুযায়ী ড্রোনটি সরাসরি স্থাপনাটিতে আঘাত হানে। এতে শোধনাগারের একাধিক ইউনিটে আগুন ধরে যায়। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল কাজ করছে।

    এদিকে, একই দিনে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক এফ-৩৫ স্টিলথ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে। ইরানি বার্তাসংস্থা ফার্স নিউজ তাদের টেলিগ্রাম পোস্টে জানায়, ইরানের আকাশসীমায় প্রবেশের সময় বিমানটিকে লক্ষ্য করে হামলা চালানো হয় এবং তা সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

    ইরানের আরেক সংবাদমাধ্যম মেহের জানিয়েছে, বিমানটি এত দ্রুত বিধ্বস্ত হয় যে পাইলট বের হতে পারেননি বলে ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন