মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম

বিশ্বের বড় অর্থনীতিতে পর্দার আড়ালে জরুরি পরিষেবা চালু

বিশ্বের বড় অর্থনীতিতে পর্দার আড়ালে জরুরি পরিষেবা চালু
ছবি- সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

বিশ্বের বড় বড় অর্থনীতির দেশগুলোতে বর্তমানে পর্দার আড়ালে একটি বিশেষ “Emergency Mode” চালু রয়েছে। বাইরে থেকে মনে হলেও, সরকারগুলো জনগণকে বলছে—সব ঠিক আছে। তবে বাস্তবে পরিস্থিতি ভিন্ন।

মিশর: হঠাৎ রাত ৯টায় দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকার বলছে এটি “War Economy Mode”, যদিও মাত্র চার দিন আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (IMF) তাদের ২.৩ বিলিয়ন ডলার অনুমোদন করেছে।

তুরস্ক: কারেন্সি লিরা বাঁচাতে গত এক মাসে প্রায় ৩০ বিলিয়ন ডলার ব্যবহার করেছে। এখন দেশের সোনার মজুদ বিক্রির পরিকল্পনা ভাবছে সরকার।

পাকিস্তান: ঈদের দিনেও সাধারণ মানুষের জন্য সুখবর নেই। প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন—সরকারি বেতন কমানো হবে এবং তেলের খরচ ৫০% কমানো হবে।

রাশিয়া: প্রেসিডেন্ট পুতিন একটি নতুন আইন করেছেন—১ লাখ ডলারের বেশি নগদ বা ১০০ গ্রামের বেশি সোনা দেশের বাইরে নেওয়া যাবে না। এটি ‘কালো টাকা’ নিয়ন্ত্রণের নামে দেশের সম্পদ আটকানোর উদ্যোগ।

ভারত: গোপনে প্রায় ৬.৭ বিলিয়ন ডলারের একটি বিশেষ তহবিল গঠন করা হয়েছে, যা বাজেটের ভেতরে লুকানো ছিল এবং সাধারণ জনতার নজরে আসেনি।

ইরাক ও দক্ষিণ কোরিয়া: ২২টি ব্যাংকে ডলারের লেনদেন নিষিদ্ধ করা হয়েছে। ২০২৬ সাল থেকে সব সরকারি কাজ নগদ ছাড়া (ক্যাশলেস) করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

যুদ্ধকালীন অর্থনীতির মতো একটি বিশেষ বডি গঠন করা হয়েছে, যা সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে কাজ করবে। সাধারণ জনগণকে জানানো হচ্ছে—অর্থনীতি একদম চাঙ্গা। কিন্তু লুকোচুরি, সোনা বিক্রি এবং তহবিল সরানোর মতো কার্যক্রমই ইঙ্গিত দিচ্ছে—আসছে বড় অর্থনৈতিক ঝড়।

অর্থনীতিরবিদরা নাগরিকদের সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন এবং নিজের সেভিংস ও ইমার্জেন্সি প্ল্যান নিয়ে ভাবার আহ্বান জানাচ্ছেন।


দৈএনকে/জে, আ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন