বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক ক্ষতির আভাস, দরিদ্র হবে ৪০ লাখ মানুষ

    মধ্যপ্রাচ্যে অর্থনৈতিক ক্ষতির আভাস, দরিদ্র হবে ৪০ লাখ মানুষ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরান-ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাতের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির মুখে পড়তে পারে। এক সমীক্ষায় দেখা গেছে, সবমিলিয়ে প্রায় ৩৬ লাখ চাকরি হারানোর ঝুঁকি রয়েছে এবং প্রায় ৪০ লাখ মানুষ দরিদ্রতার সঙ্গে মোকাবিলা করতে হতে পারে। জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) মঙ্গলবার তাদের ওয়েবসাইটে এই সমীক্ষা প্রকাশ করেছে।

    সমীক্ষার বরাতে প্রতিবেদন বলছে, ওই অঞ্চলে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৩.৭ থেকে ৬.০ শতাংশ পর্যন্ত ক্ষতির শিকার হতে পারে। এর ফলে ১২০-১৯৪ বিলিয়ন মার্কিন ডলারের এক বিশাল ক্ষতি হবে, যা ২০২৫ সালে অর্জিত আঞ্চলিক জিডিপি প্রবৃদ্ধির চেয়েও বেশি।

    এতে বলা হয়, এর সাথে বেকারত্ব ৪ শতাংশ পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি বা ৩৬ লাখ কর্মসংস্থান হারানোর আশঙ্কা যুক্ত হয়েছে—যা ২০২৫ সালে এই অঞ্চলে সৃষ্ট মোট কর্মসংস্থানের চেয়েও বেশি। এই বিপর্যয় প্রায় ৪০ লাখ মানুষকে দারিদ্র্যের দিকে ঠেলে দেবে।

    ‘মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা: আরব রাষ্ট্র অঞ্চলের জন্য অর্থনৈতিক ও সামাজিক প্রভাব’ শীর্ষক সমীক্ষাটি ওই অঞ্চলের কাঠামোগত দুর্বলতার উদ্বেগজনক বাস্তবতাকে তুলে ধরেছে। প্রতিবেদন বলছে, মধ্যপ্রাচ্যের স্বল্পস্থায়ী সামরিক উত্তেজনা গভীর ও ব্যাপক আর্থ-সামাজিক প্রভাব তৈরি করতে সক্ষম, এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হতে পারে।

    জাতিসংঘের সহকারী মহাসচিব এবং ইউএনডিপির আরব রাষ্ট্র বিষয়ক আঞ্চলিক ব্যুরোর পরিচালক আবদুল্লাহ আল দারদারি বলেছেন, এ সংকট এই অঞ্চলের দেশগুলোর জন্য তাদের রাজস্ব, খাতভিত্তিক এবং সামাজিক নীতির কৌশলগত পছন্দগুলোকে মৌলিকভাবে পুনর্মূল্যায়ন করার জন্য সতর্কবার্তা দিচ্ছে, যা এই অঞ্চলের উন্নয়ন যাত্রাপথে একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণকে নির্দেশ করে।

    তিনি আরও বলেন, আমাদের অনুসন্ধানগুলো হাইড্রোকার্বন-চালিত প্রবৃদ্ধির ওপর নির্ভরতার বাইরে গিয়ে অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে, উৎপাদন ভিত্তি প্রসারিত করতে, বাণিজ্য ও সরবরাহ ব্যবস্থা সুরক্ষিত করতে এবং অর্থনৈতিক অংশীদারত্ব বিস্তৃত করতে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেয়, যাতে আকস্মিক ধাক্কা ও সংঘাতের ঝুঁকি কমানো যায়।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন