বুধবার, ০১ জুলাই ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মানবতাবিরোধী অপরাধ মামলায় হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন?
  • গ্যালারিতে ইসলামবিদ্বেষী গান: স্প্যানিশ সমর্থকদের কঠোর জবাব দিলেন ইয়ামাল

    গ্যালারিতে ইসলামবিদ্বেষী গান: স্প্যানিশ সমর্থকদের কঠোর জবাব দিলেন ইয়ামাল
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্বকাপ ২০২৬-এর প্রস্তুতির অংশ হিসেবে অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রীতি ম্যাচে স্পেন ও মিসর পরশু রাতে আরসিডিই স্টেডিয়ামে মুখোমুখি হয়। গোলশূন্য ড্রয়ে শেষ হওয়া ম্যাচের ফলাফলকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসে গ্যালারি থেকে ভেসে আসা মুসলিমবিরোধী স্লোগান।

    প্রথমার্ধে দর্শকদের এমন আচরণের পর স্পেনের তরুণ তারকা লামিনে ইয়ামাল বিষয়টি ‘অসম্মানজনক ও অসহনীয়’ হিসেবে বর্ণনা করেন। ঘটনার তদন্তে নেমেছে স্থানীয় পুলিশ।

    বাংলাদেশ সময় গতকাল সন্ধ্যায় ইনস্টাগ্রামে নিজের অবস্থান স্পষ্ট করে ইয়ামাল লেখেন, “আমি মুসলিম, আলহামদুলিল্লাহ। স্টেডিয়ামে ‘তুমি যদি লাফ না দাও, তবে তুমি মুসলিম’—এ ধরনের স্লোগান দেওয়া হচ্ছিল। আমি জানি, এগুলো ব্যক্তিগতভাবে আমার উদ্দেশ্যে নয়। তবু একজন মুসলিম হিসেবে এটি অসম্মানজনক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

    তিনি আরও বলেন, ফুটবলকে উপভোগের জায়গা ও দলের সমর্থনের মাধ্যম হিসেবে উল্লেখ করে স্টেডিয়ামে ধর্মকে ব্যবহার করে অন্যদের উপহাস করা অজ্ঞতা ও বর্ণবাদী আচরণের বহিঃপ্রকাশ। অন্যের পরিচয় বা বিশ্বাসকে অসম্মান করার জন্য ফুটবল নয়।

    ১৮ বছর বয়সী ইয়ামাল বার্সেলোনায় জন্মগ্রহণ করেছেন। তার বাবা মরোক্কান এবং মা ইকুয়েটোরিয়াল গিনির নাগরিক। মরোকোর হয়ে খেলার সুযোগ থাকা সত্ত্বেও ছোটবেলা থেকেই স্পেনের জার্সি গায়ে জড়িয়েছেন তিনি। ইউরো ২০২৪ জেতায় ইয়ামালের গুরুত্বপূর্ণ অবদান ছিল। এছাড়া চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে স্প্যানিশ দলের অন্যতম ভরসা তিনি।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ