বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • কাতারে পাকিস্তানি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত

    কাতারে পাকিস্তানি নাগরিকদের জন্য অন অ্যারাইভাল ভিসা স্থগিত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    কাতার সরকারের সিদ্ধান্তে পাকিস্তানের নাগরিকদের জন্য সাময়িকভাবে ‘অন অ্যারাইভাল’ ভিসা–সুবিধা স্থগিত করা হয়েছে। দোহায় পাকিস্তান দূতাবাস গত মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাতারে পৌঁছানোর পর পূর্বনির্ধারিত ভিসা ছাড়া ইমিগ্রেশন কাউন্টারে প্রবেশের ক্ষেত্রে নাগরিকদের ঝামেলায় পড়তে হতে পারে। তাই যেকোনো বিড়ম্বনা এড়াতে কাতারে যাত্রার আগে যথাযথ ভিসা সংগ্রহ করা বাধ্যতামূলক।

    দূতাবাসের কর্মকর্তা জানিয়েছেন, ‘বিদ্যমান পরিস্থিতির কারণে অন অ্যারাইভাল ভিসা–সুবিধা বর্তমানে বন্ধ রাখা হয়েছে। কাতারে যাওয়ার আগে পাকিস্তানের নাগরিকদের সম্পূর্ণ প্রক্রিয়া অনুযায়ী ভিসা সংগ্রহ করার পরামর্শ দেওয়া হচ্ছে।’

    এ সংক্রান্ত নতুন ভ্রমণ–নির্দেশিকাও জারি করা হয়েছে। দূতাবাস আরও জানিয়েছে, কাতারে পৌঁছানোর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা ভিসা কেন্দ্রের সঙ্গে যোগাযোগ করে সব তথ্য যাচাই করা উচিত।

    দূতাবাস পাকিস্তানের নাগরিকদের সহায়তার প্রতিশ্রুতি দিলেও দেশের বাইরে যাত্রার আগে সকল প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার গুরুত্ব উল্লেখ করেছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন