বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • যুদ্ধবিরতি ইস্যুতে সৌদি যুবরাজকে ট্রাম্পের ফোন

    যুদ্ধবিরতি ইস্যুতে সৌদি যুবরাজকে ট্রাম্পের ফোন
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের সঙ্গে চলমান সংঘাত বন্ধ এবং সম্ভাব্য যুদ্ধবিরতি নিয়ে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার (১ এপ্রিল) তাদের মধ্যে এ আলোচনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস।

    সংশ্লিষ্ট সূত্রের বরাতে এক্সিওস জানায়, ট্রাম্প সৌদি যুবরাজকে সম্ভাব্য যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনার অগ্রগতি সম্পর্কে অবহিত করেছেন। তবে এ বিষয়ে হোয়াইট হাউজের কাছে মন্তব্য জানতে চাইলে তারা কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি বলে জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু।

    আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মাধ্যমে ইরানের সঙ্গে যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র। আলোচনায় তেহরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের নিরাপত্তার বিষয়টি তুলে ধরা হয়েছে।

    তবে ইরান সরাসরি যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে সীমিত পরিসরে বার্তা আদান-প্রদান হলেও তা এখনো আনুষ্ঠানিক আলোচনায় রূপ নেয়নি। যুক্তরাষ্ট্রের প্রস্তাবগুলোকে ‘অবাস্তব’ ও ‘অতিরঞ্জিত’ বলেও মন্তব্য করেছে তেহরান।

    এর আগে গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। ইরানের দাবি, ওই হামলায় ১ হাজার ৩০০ জনের বেশি নাগরিক নিহত হয়েছেন। এর জবাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান, যার লক্ষ্য ছিল ইসরায়েলসহ জর্ডান, ইরাক ও উপসাগরীয় অঞ্চলে থাকা বিভিন্ন সামরিক স্থাপনা।

    ইরানের পাল্টা হামলায় এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের ১৩ জন সেনা নিহত হওয়ার খবর পাওয়া গেছে। চলমান এই উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানির দাম বেড়েছে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন