মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • আর্জেন্টিনার মহাতারকা মেসি নীরবতা ভাঙলেন

    আর্জেন্টিনার মহাতারকা মেসি নীরবতা ভাঙলেন
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    আগামী জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা ফুটবল বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮টি দল নিয়ে আয়োজন করা হবে এই বৈশ্বিক আসর। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত এই টুর্নামেন্টে শিরোপা ধরে রাখার লক্ষ্যেই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

    বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে মার্চের আন্তর্জাতিক বিরতিতে দারুণ পারফরম্যান্স দেখিয়েছে আর্জেন্টিনা। বুধবার (১ এপ্রিল) জাম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় দিয়ে বিরতি শেষ করে দলটি। বুয়েনস এইরেসের ঐতিহ্যবাহী লা বম্বোনেরা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচের আগে একই ভেন্যুতে মৌরিতানিয়াকে ২-১ ব্যবধানে হারিয়েছিল লা আলবিসেলেস্তেরা।

    এই দুই ম্যাচেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন দলের অধিনায়ক লিওনেল মেসি। জাম্বিয়ার বিপক্ষে একটি দৃষ্টিনন্দন গোল করলেও ম্যাচ শেষে তিনি কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের উদ্দেশে একটি সংক্ষিপ্ত কিন্তু অনুপ্রেরণামূলক বার্তা দিয়েছেন তিনি।

    নিজের ভেরিফায়েড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একাধিক ছবি পোস্ট করে মেসি লিখেছেন, ‘সবসময় আর্জেন্টিনা’। সঙ্গে যুক্ত করেছেন দেশের পতাকার প্রতীক। তার এই বার্তায় ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে।

    এদিকে, আসন্ন বিশ্বকাপে মেসির অংশগ্রহণ নিয়ে এখনো নিশ্চিত কিছু জানা যায়নি। কোচ লিওনেল স্কালোনির অধীনে ২০২৬ বিশ্বকাপে তিনি খেলবেন কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দেননি এই তারকা ফুটবলার। বিশ্বকাপের গ্রুপ ‘জে’-তে আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে রয়েছে অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডান।

    ক্যারিয়ারে ইতোমধ্যে ৯০২টি গোলের মাইলফলক স্পর্শ করেছেন মেসি। এর আগে পাঁচটি বিশ্বকাপে অংশ নেওয়া এই কিংবদন্তি ফুটবলার রেকর্ড ষষ্ঠবার বিশ্বকাপে খেলার সম্ভাবনার দোরগোড়ায় রয়েছেন। মাঠে নামতে পারলে তিনি ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে যৌথভাবে এই অনন্য রেকর্ড গড়বেন।

    মেসির বিশ্বকাপে খেলা নিয়ে অনিশ্চয়তার বিষয়ে কোচ স্কালোনি বলেন, সময় এলে বিষয়টি নিয়ে আলোচনা হবে। তিনি জানান, দল সবসময় মেসিকে সমর্থন দিতে প্রস্তুত এবং আশা করা হচ্ছে, তিনি ইতিবাচক সিদ্ধান্ত নেবেন।

    সব মিলিয়ে বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা দল আত্মবিশ্বাসী। এখন ভক্তদের অপেক্ষা—মেসি কি থাকবেন এই মহাযজ্ঞে, নাকি সেটিই হতে যাচ্ছে তার শেষ অধ্যায়।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ