বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • মধ্যপ্রাচ্যে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে ইরানের হুমকি

    মধ্যপ্রাচ্যে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে ইরানের হুমকি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ এক চরম ও বিপজ্জনক পর্যায়ে পৌঁছেছে। এক মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর ওপর হামলা চালাচ্ছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। মঙ্গলবার ইরান ১৮টির বেশি মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর হামলার হুমকি দিয়েছে। এতে গুগল, মেটা, অ্যাপলসহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো রয়েছে।

    ইরান দাবি করছে, এই প্রতিষ্ঠানগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ইরানের নেতাদের অবস্থান শনাক্ত এবং গুপ্তহত্যায় সহযোগিতা করছে। তাসনিম নিউজ এজেন্সির বরাতে আইআরজিসি জানিয়েছে, ১ এপ্রিল রাত ৮টা থেকে এই প্রতিষ্ঠানগুলোর ওপর হামলা শুরু হতে পারে। কর্মীদের এবং সংলগ্ন এলাকার বাসিন্দাদের নিরাপত্তার জন্য দ্রুত কার্যালয় খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

    এ পর্যন্ত এই হুমকিকে ইরানের সামরিক কৌশলের বড় ধরনের পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। আগের মতো শুধু সামরিক লক্ষ্যবস্তু নয়, এবার সিলিকন ভ্যালির প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও বৈধ লক্ষ্যবস্তু হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    এএফপির তথ্য অনুযায়ী, হুমকির তালিকায় রয়েছে মেটা, গুগল, অ্যাপল, মাইক্রোসফট, ইন্টেল, ওরাকল, এনভিডিয়া, প্যালানটিয়ার, বোয়িং ও টেসলা। ইরান সরাসরি অভিযোগ করেছে, ইসরায়েল ও মার্কিন গোয়েন্দা সংস্থা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে গত কয়েক সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতাসহ ২৫০ জনের বেশি উচ্চপদস্থ কর্মকর্তাকে লক্ষ্য করেছে।

    আইআরজিসি আরও জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যেকোনো দেশে থাকা এসব প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে থাকা বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে হবে। ইতিমধ্যেই বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাতে অ্যামাজন এডব্লিউএসের ক্লাউড অবকাঠামো ড্রোন হামলার কারণে বিঘ্নিত হওয়ার খবর পাওয়া গেছে, যা হুমকির গুরুত্ব আরও বাড়িয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন