বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • বলিভিয়ার স্বপ্ন ভেঙে বিশ্বকাপে উঠল ইরাক

    বলিভিয়ার স্বপ্ন ভেঙে বিশ্বকাপে উঠল ইরাক
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    নাটকীয় লড়াইয়ে বলিভিয়াকে হারিয়ে দীর্ঘ ৪০ বছর পর আবারও ফিফা বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে ইরাক। আন্তঃমহাদেশীয় প্লে-অফের ফাইনালে ২-১ গোলের জয়ে ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত করে পশ্চিম এশিয়ার দলটি। এর মধ্য দিয়ে চূড়ান্ত হয় আসন্ন আসরের ৪৮ দলের পূর্ণ লাইনআপ।

    এর আগে এশিয়ান বাছাইপর্ব থেকে সরাসরি বিশ্বকাপে ওঠার সুযোগ হাতছাড়া করলেও প্লে-অফ নিশ্চিত হওয়ার পর থেকেই ইরাকজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। দলের অস্ট্রেলিয়ান কোচ গ্রাহাম আর্নল্ড জানান, সংযুক্ত আরব আমিরাতকে হারানোর পর বাগদাদের রাস্তায় মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। তবে তিনি খেলোয়াড়দের মনে করিয়ে দেন, আসল লক্ষ্য তখনও অর্জিত হয়নি।

    ফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ইরাক। ম্যাচের ১৮ মিনিটে আলি আলমাহাদির গোলে এগিয়ে যায় তারা। তবে ৩৮ মিনিটে মইসেস পানিয়াগুয়ার গোল বলিভিয়াকে সমতায় ফেরায়। দ্বিতীয়ার্ধে আবারও ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ইরাক এবং ৫৩ মিনিটে আইমেন হুসেইনের গোলই শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে।

    এই জয়ের ফলে ১৯৮৬ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূলপর্বে খেলবে ইরাক। একই সঙ্গে গ্রাহাম আর্নল্ড গড়েছেন অনন্য কীর্তি—নিজ দেশের বাইরে অন্য একটি দলকে বিশ্বকাপে তোলার কৃতিত্ব অর্জন করা প্রথম অস্ট্রেলিয়ান কোচ তিনি।

    উল্লেখ্য, আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। ‘আই’ গ্রুপে ইরাকের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ফ্রান্স, নরওয়ে ও সেনেগাল। ১৬ জুন ফক্সবোরোতে নরওয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরাক। এরপর ২২ জুন ফিলাডেলফিয়ায় ফ্রান্স এবং ২৬ জুন টরোন্টোতে সেনেগালের মুখোমুখি হবে তারা।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন