বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • হরমুজ প্রণালীতে আটকা বাংলাদেশের জাহাজগুলো শিগগিরই মুক্তির অপেক্ষায়

    হরমুজ প্রণালীতে আটকা বাংলাদেশের জাহাজগুলো শিগগিরই মুক্তির অপেক্ষায়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের ছয়টি বাণিজ্যিক জাহাজকে নিরাপদে পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। দেশের নিরাপত্তা কাউন্সিল জাহাজগুলো ছেড়ে দেওয়ার বিষয়ে সবুজ সংকেত দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে।

    আজ বুধবার (১ এপ্রিল) ঢাকার ইরান দূতাবাসে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইরানের রাষ্ট্রদূত জলিল রহীমি জাহানাবাদী। তিনি জানান, মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতির কারণে কয়েক সপ্তাহ ধরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল সীমিত ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল, ফলে বাংলাদেশের জাহাজগুলো সেখানে আটকা পড়ে।

    রাষ্ট্রদূতের বক্তব্য অনুযায়ী, জাহাজগুলো নিরাপদে ফেরানোর জন্য ইরান ও বাংলাদেশ সরকার যৌথভাবে কাজ করছে। ছাড়ের প্রক্রিয়াটি বর্তমানে চলমান রয়েছে।

    সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জাহাজ ও নাবিকদের দ্রুত ফিরিয়ে আনার সহযোগিতার জন্য ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কাছে ধন্যবাদপত্র পাঠিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। তবে চলমান যুদ্ধ নিয়ে বাংলাদেশের দেওয়া বিবৃতির বিষয়ে ইরান কিছুটা আক্ষেপও প্রকাশ করেছে। রাষ্ট্রদূত বলেন, যুদ্ধ পরিস্থিতি নিয়ে বাংলাদেশের উদ্বেগ প্রকাশের পাশাপাশি এই আগ্রাসনের নিন্দা জানানো প্রয়োজন ছিল।

    ইরান ও বাংলাদেশের সম্পর্ককে ‘ভ্রাতৃপ্রতিম’ উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশ হলো ইরানের ভাই। আশা করি, এক ভাই দুর্দিনে অন্য ভাইয়ের পাশে থাকবে।”

    অধিকাংশ বিশেষজ্ঞের মতে, অনুমতির ফলে জাহাজগুলো নিরাপদে বাংলাদেশে ফিরতে পারবে এবং গত কয়েক সপ্তাহ ধরে চলা উদ্বেগ ও উৎকণ্ঠার অবসান হবে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন