বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে ছন্দে ফিরল ব্রাজিল

    ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়ে ছন্দে ফিরল ব্রাজিল
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গত সপ্তাহে ফ্রান্সের কাছে হারের ধাক্কা সামলে জয়ে ফিরেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অরল্যান্ডোয় অনুষ্ঠিত বিশ্বকাপ প্রস্তুতিমূলক প্রীতি ম্যাচে তারা ক্রোয়েশিয়াকে ৩-১ গোলে হারিয়েছে। কার্লো আনচেলত্তির শিষ্যরা কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে ক্রোয়েটদের কাছে টাইব্রেকারে হেরে যাওয়ার আক্ষেপ কিছুটা হলেও ঘুচিয়েছে এই জয়ে।

    আসন্ন বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে এটিই ছিল ব্রাজিলের শেষ প্রস্তুতি ম্যাচ। জয়ের এই স্বস্তির দিনে দানিলো, ইগর থিয়াগো ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ব্রাজিলের হয়ে জালে লক্ষ্যভেদ করেছেন।

    ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে ব্রাজিল। তবে প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় প্রথমার্ধের যোগ করা সময় পর্যন্ত। দ্রুতগতির আক্রমণ থেকে ভিনিসিয়ুস জুনিয়রের দুর্দান্ত এক দৌড়ের পর দানিলো জোরালো শটে গোল করেন এবং দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন।

    Brazil 3-1 Croatia (1 Apr, 2026) Final ...

    দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে লোভরো মায়েরের গোলে ১-১ সমতায় ফেরে ক্রোয়েশিয়া। তবে বদলি হিসেবে মাঠে নামা তরুণ তারকা এন্দ্রিক ম্যাচের মোড় পুরোপুরি ঘুরিয়ে দেন। ৮৮ মিনিটে বক্সের ভেতর ফাউলের শিকার হয়ে ব্রাজিল পায় পেনাল্টি। স্পট কিক থেকে গোল করে দলকে আবারও লিডে নিয়ে যান ইগর থিয়াগো। যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্টিনেল্লি ক্রোয়েশিয়ার কফিনে শেষ পেরেক ঠোকেন এবং ব্রাজিলের জয় নিশ্চিত করেন। তৃতীয় গোলেও এন্দ্রিকের বড় অবদান ছিল।

    নিজেদের ষষ্ঠ শিরোপার খোঁজে থাকা ব্রাজিল এবারের বিশ্বকাপে ‘সি’ গ্রুপে খেলবে। আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু হবে। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচে ১৯ জুন হাইতি এবং ২৪ জুন স্কটল্যান্ডের মুখোমুখি হবে সেলেসাওরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন