বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভাষণ: ইরান নিয়ে জাতির কাছে বার্তা

    ট্রাম্পের গুরুত্বপূর্ণ ভাষণ: ইরান নিয়ে জাতির কাছে বার্তা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার রাতে জাতির উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভেট স্থানীয় সময় বুধবার এই তথ্য নিশ্চিত করেছেন। বাংলাদেশ সময় এই ভাষণ বৃহস্পতিবার সকাল ৭টায় সম্প্রচারিত হবে।

    সিএনএন’র প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্পের ভাষণে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে। লেভেট এক্স-এ লিখেছেন, প্রেসিডেন্ট ইরান ইস্যুতে জাতির উদ্দেশে “গুরুত্বপূর্ণ তথ্য” জানাবেন।

    গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানও পাল্টা হামলা চালায়। ট্রাম্প পূর্বে জানিয়ে ছিলেন, দুই থেকে তিন সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ হবে এবং সম্ভাব্য চুক্তি হতে পারে। কিন্তু যুদ্ধ এখনও চলমান এবং পরিস্থিতি দিন দিন জটিল হচ্ছে।

    যুদ্ধ শুরুর পর ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, যা এখনো বন্ধ রয়েছে। দেশটি শুধুমাত্র মিত্র ও বন্ধু দেশগুলোর জাহাজ পার করার অনুমতি দিচ্ছে। যুক্তরাষ্ট্রের সামরিক পরিকল্পনায় হরমুজ প্রণালী পুনরায় খোলা অন্যতম লক্ষ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

    বিশ্লেষকরা মনে করছেন, ট্রাম্পের ভাষণ আন্তর্জাতিক পর্যায়ে উত্তেজনা ও কূটনৈতিক প্রভাব ফেলতে পারে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন