বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ফুজাইরাহতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত

    ফুজাইরাহতে ড্রোন হামলায় বাংলাদেশি নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহতে বুধবার (১ এপ্রিল) এক ড্রোন হামলায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। দেশটির সরকারি বার্তাসংস্থা ডব্লিউএএম এই তথ্য জানিয়েছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, ফুজাইরাহর আকাশে উড়ন্ত একটি ড্রোন লক্ষ্যভ্রষ্ট হওয়ায় ভূপাতিত করা হয়। কিন্তু ড্রোনটির ধ্বংসাবশেষে আঘাতপ্রাপ্ত হয়ে ওই বাংলাদেশি প্রাণ হারান। নিহত শ্রমিক ফুজাইরাহর আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন। তার নাম ও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

    ‘ইউএই লেবার্স’ নামে একটি শ্রমিক সংগঠন জানিয়েছে, ড্রোনটি আল রিফার ফার্মের ওপর দিয়ে উড়ার সময় ধ্বংস করা হয়। সেই ধ্বংসাবশেষ ফার্মের কাছাকাছি পড়ে বাংলাদেশির ওপর গিয়ে মৃত্যু ঘটায়। সংগঠনটি আরও জানিয়েছে, আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোনটি ধ্বংস করতে সক্ষম হলেও দুর্ঘটনার কারণে প্রাণহানি এড়ানো যায়নি।

    দেশটির সরকারি কর্মকর্তারা নাগরিকদের সতর্ক করেছেন যে, এ ধরনের তথ্যের জন্য শুধুমাত্র সরকারিভাবে প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে হবে। ঘটনার জায়গায় জরুরি পরিষেবার কর্মীরা অবস্থান করছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন