বুধবার, ০১ এপ্রিল ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • স্কুল চলাকালীন যানজট কমাতে প্রধানমন্ত্রীর দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ মালয়েশিয়া থেকে ২৭ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ পৌঁছেছে জ্বালানি সাশ্রয়ে বড় পদক্ষেপ: সাপ্তাহিক ছুটি বৃদ্ধি ও অনলাইন ক্লাসের প্রস্তাব যাচ্ছে মন্ত্রিসভায় সাবেক সংসদ সদস্যের স্ত্রীর ফেসবুকে পোস্ট দিয়ে আত্মহত্যার চেষ্টা আজ নির্ধারণ হচ্ছে জ্বালানি তেলের নতুন দাম হারের বৃত্ত ভাঙতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ পবিত্র ওমরাহ করতে জেদ্দায় নাহিদ ইসলাম দেশে শেষ ৬ টিকার মজুত, ঝুঁকিতে শিশুর স্বাস্থ্য প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিরোধীদলীয় নেতার গুরুত্বপূর্ণ সাক্ষাৎ বিশ্বকাপের টিকিট এখনো অনিশ্চিত যেসব দলের
  • সারা বছরই অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা

    সারা বছরই অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে পারবেন করদাতারা
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, আগামী অর্থবছর থেকে করদাতারা সারা বছর অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন।

    এনবিআরের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানান, বছরের নির্ধারিত সময়ে রিটার্ন জমা দিলে বিশেষ সুবিধাও প্রদান করা হবে।

    মঙ্গলবার (৩১ মার্চ) অংশীজনদের সঙ্গে এনবিআরের প্রাক-বাজেট আলোচনায় তিনি এ তথ্য জানান।

    বর্তমানে জুন শেষে থেকে নভেম্বরের মধ্যে আয়কর রিটার্ন জমা দিতে হয়। চলতি বছর সময় বাড়িয়ে মঙ্গলবার (৩১ মার্চ) পর্যন্ত করা হয়েছিল। এই শেষ দিনেই সারা বছর রিটার্ন জমা দেওয়ার সুযোগের ঘোষণা আসে, যা কর ব্যবস্থায় বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।

    এনবিআর চেয়ারম্যান জানান, নির্ধারিত সময়ের মধ্যে রিটার্ন জমা দিলে করদাতারা বিশেষ প্রণোদনা পাবেন। আগে নির্ধারিত সময় পেরিয়ে গেলে প্রদেয় করের ওপর ২ শতাংশ হারে সুদ আরোপ হতো এবং বিভিন্ন ক্ষেত্রে কর রিবেট সুবিধা বাতিল হয়ে যেত।

    এনবিআর চেয়ারম্যান বলেন, চলতি বছরে কর আদায়ের লক্ষ্য বিগত সব সময়ের চেয়ে বেশি পূরণ হবে। কর অব্যাহতি অনেক বেশি। যে কারণে রাজস্ব আয় কমছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে কর অব্যাহতি কমানো হবে।

    করের হার না বাড়িয়ে আওতা বাড়ানো হবে জানিয়ে তিনি আরও বলেন, ট্যাক্স লিকেজ বন্ধ করতে উদ্যোগ নেয়া হয়েছে। সুশাসন নিশ্চিত করতে সৎ কর্মকর্তাদের উৎসাহিত করা হচ্ছে। গোয়েন্দা কার্যক্রম বেগবান করে কর ফাঁকিবাজদের চিহ্নিত করা হচ্ছে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন