বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • দক্ষিণ লেবাননে ইসরায়েলের চার সেনা নিহত

    দক্ষিণ লেবাননে ইসরায়েলের চার সেনা নিহত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সোমবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর চার সেনা নিহত হয়েছেন, আরও দুজন আহত হয়েছেন। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এই হতাহতের তথ্য নিশ্চিত করেছে।

    আইডিএফ নিহত তিন সেনার নাম প্রকাশ করেছে। তারা হলেন ক্যাপ্টেন নোয়াম মাদমোনি (২২), স্টাফ সার্জেন্ট বেন কোহেন (২১) ও স্টাফ সার্জেন্ট মাক্সিম এনতিস (২১)।

    এই তিনজনই নাহাল ব্রিগেডের গোয়েন্দা ইউনিটে দায়িত্বরত ছিলেন। নিহত চতুর্থ সেনার নাম পরে প্রকাশ করা হবে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী।

    আইডিএফের ভাষ্য অনুযায়ী, স্থানীয় সময় সোমবার (৩০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দক্ষিণ লেবাননের পশ্চিম সেক্টরে অভিযান চলাকালে নাহাল গোয়েন্দা ইউনিটের সেনারা সশস্ত্র হিজবুল্লাহ যোদ্ধাদের একটি সেলকে লক্ষ্যবস্তু করে। খুব কাছ থেকে সেনাদের সঙ্গে হিজবুল্লাহ যোদ্ধাদের গোলাগুলি হয় ও এতে তাদের বেশ কয়েকজন আঘাত পান।

    আইডিএফ জানায়, বন্দুকযুদ্ধে আহত সেনাদের সরিয়ে নেওয়ার সময় হিজবুল্লাহ অপারেটররা সেনাদের দিকে একটি ট্যাংকবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়েন। জবাবে ইসরায়েলি বাহিনী ওই এলাকার হিজবুল্লাহ অপারেটরদের বিরুদ্ধে গোলাবর্ষণ ও বিমান হামলা চালিয়েছে।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন