বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা, জরিমানার মুখে প্রতিষ্ঠান
  • হারের বৃত্ত ভাঙতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ

    হারের বৃত্ত ভাঙতে সন্ধ্যায় মাঠে নামছে বাংলাদেশ
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হতে যাচ্ছে বাংলাদেশের এবারের এশিয়ান কাপ বাছাই পর্বের যাত্রা। শক্তিতে পিছিয়ে থাকলেও জয় দিয়ে অভিযান শেষ করার প্রত্যয় ব্যক্ত করেছেন অধিনায়ক জামাল ভূঁইয়া।

    সোমবার সন্ধ্যা ছয়টায় সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের মধ্য দিয়েই শেষ হতে পারে বাংলাদেশ দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরার অধ্যায়ও।

    এশিয়ান কাপ বাছাইয়ে ইতোমধ্যেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। পাঁচ ম্যাচে মাত্র একটি জয় পাওয়ায় টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে দলটি। তবে শেষ ম্যাচে জয় দিয়ে কিছুটা হলেও স্বস্তি নিয়ে ফিরতে চান জামাল-হামজারা।

    গত জুনে ঢাকায় অনুষ্ঠিত ম্যাচে সিঙ্গাপুর ২-১ গোলে জয় পেয়েছিল। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ দেখছেন খেলোয়াড়রা।

    শেষ ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশ দল। তবে গুরুত্বপূর্ণ এই ম্যাচে কার্ড জটিলতার কারণে খেলতে পারবেন না অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মণ ও উইঙ্গার রাকিব। ফলে একাদশ সাজাতে কিছুটা চ্যালেঞ্জে পড়েছেন কোচ কাবরেরা।

    অপরদিকে, টপ ফর্মে থাকা সিঙ্গাপুর ইতোমধ্যেই সি গ্রুপ থেকে অপরাজিত থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে। ইতিহাসও স্বাগতিকদের পক্ষে—এ পর্যন্ত তিন দেখায় একবারও সিঙ্গাপুরকে হারাতে পারেনি বাংলাদেশ। প্রতিবারই ২-১ ব্যবধানে জয় পেয়েছে সিঙ্গাপুর।

    প্রতিকূল পরিস্থিতির মধ্যেও দলের পাশে থাকতে প্রস্তুত প্রবাসী বাংলাদেশিরা। স্টেডিয়ামের ৫৫ হাজার আসনের মধ্যে প্রায় ৬ হাজার টিকিট বরাদ্দ করা হয়েছে বাংলাদেশি সমর্থকদের জন্য।

    সব মিলিয়ে শেষ ম্যাচটি বাংলাদেশের জন্য শুধু আনুষ্ঠানিকতা নয়, বরং সম্মান রক্ষার লড়াই হিসেবেই দেখছেন সংশ্লিষ্টরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন