বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ব্যাটারি রিকশা নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা, নির্ধারিত কারখানায় হবে উৎপাদন জুলাই থেকেই আংশিক কার্যকর হতে পারে নবম পে-স্কেল বহু বছর পর যোগ্য রাষ্ট্রপতি পেতে যাচ্ছি: আসিফ নজরুল নাট্যমঞ্চ থেকে বঙ্গভবন: মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক পথচলা ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে যা বললেন শামা ওবায়েদ আবুধাবি কাস্টমসের নামে ভুয়া বার্তা, প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান স্মার্ট ট্রাফিক ব্যবস্থার পথে ঢাকা, শাহবাগে চালু নতুন সিগন্যাল মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন, ঠাকুরগাঁওয়ে উল্লাস মন্ত্রিসভায় বড় রদবদল, নতুন দায়িত্বে সালাহউদ্দিন-এ্যানি বিআইডব্লিউটিএর অতিরিক্ত পরিচালক রহিমের বিরুদ্ধে জাল বিল-ভাউচার ও দুর্নীতির অভিযোগ
  • মিয়ানমারে রাষ্ট্রপতি নির্বাচনের পথে মিন অং হ্লাইং

    মিয়ানমারে রাষ্ট্রপতি নির্বাচনের পথে মিন অং হ্লাইং
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ২০২১ সালের অভ্যুত্থানের পর মিয়ানমারে প্রথমবারের মতো অনুষ্ঠিত নির্বাচনের পর এবার সংসদীয় ভোটে রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু হয়েছে। এর অংশ হিসেবে দেশটির সামরিক প্রধান মিন অং হ্লাইং রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য সামরিক প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন।

    সোমবার (৩০ মার্চ) রাজধানী নেপিদোতে একটি অনুষ্ঠানে মিন অং হ্লাইং তার সশস্ত্র বাহিনীর প্রধানের দায়িত্ব অভিজ্ঞ কর্মকর্তা ইয়ে উইন উ-এর কাছে হস্তান্তর করেন। ৬৯ বছর বয়সী এই জেনারেল ২০১১ সাল থেকে মিয়ানমারের সশস্ত্র বাহিনী নেতৃত্ব দিয়ে আসছিলেন এবং ২০২১ সালের অভ্যুত্থানের পর দেশটির ক্ষমতাও ধরে রেখেছিলেন।

    মিয়ানমারের নবগঠিত নিম্নকক্ষের আইনপ্রণেতাদের মাধ্যমে মিন অং হ্লাইংকে দুই ভাইস-প্রেসিডেন্ট প্রার্থীর একজন হিসেবে মনোনীত করা হয়েছে। দেশের উচ্চকক্ষ থেকেও একজন ভাইস-প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হবেন। পরবর্তীতে উভয় কক্ষের ভোটের মাধ্যমে এই তিন প্রার্থীর মধ্যে একজনকে রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করা হবে। তবে ভোটের নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা করা হয়নি।

    রাষ্ট্রীয় গণমাধ্যমে সরাসরি সম্প্রচারিত সংসদীয় অধিবেশনে, সামরিকপন্থী দলের একজন আইনপ্রণেতা কিয়াউ কিয়াউ জানান, “সিনিয়র জেনারেল মিন অং হ্লাইংকে ভাইস-প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে প্রস্তাব করা হচ্ছে।”

    মিয়ানমারে সামরিক সমর্থিত ‘ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি’ জয়লাভ করলেও, দেশটির চলমান সংঘাতের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল জাতিসংঘ ও পশ্চিমা দেশগুলোর কাছে ‘প্রহসন’ হিসেবে সমালোচিত।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন