বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • কুয়েতে প্লান্টে হামলা, এক ভারতীয় কর্মীর মৃত্যু

    কুয়েতে প্লান্টে হামলা, এক ভারতীয় কর্মীর মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ইরানের হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ ও পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনায় সেখানে কর্মরত একজন ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। কুয়েত কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

    কুয়েতের বিদ্যুৎ মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, কুয়েতের ওপর ইরানি আগ্রাসনের অংশ হিসেবে একটি বিদ্যুৎ ও পানি শোধনাগারে হামলা চালানো হয়েছে। এতে এক ভারতীয় কর্মী প্রাণ হারিয়েছেন এবং ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার পরপরই জরুরি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে এবং প্ল্যান্টের কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে।

    ইরান এই হামলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য না করলেও দেশটির সরকারি সংবাদমাধ্যম কুয়েতি মন্ত্রণালয়ের বিবৃতির বরাতে ক্ষয়ক্ষতির খবর প্রচার করেছে। কুয়েত সিটি থেকে আল জাজিরা জানিয়েছে, এক মাস আগে ইরানের ওপর ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলা শুরু হওয়ার পর থেকে কুয়েতও আক্রমণের লক্ষ্যবস্তু হচ্ছে।

    কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রোববার সন্ধ্যায় তাদের আকাশসীমায় ১৪টি ক্ষেপণাস্ত্র ও ১২টি ড্রোন শনাক্ত করা হয়েছে। এর মধ্যে বেশ কিছু ড্রোন একটি সামরিক ক্যাম্প লক্ষ্য করে ছোড়া হয়েছিল, যেখানে ১০ জন সেনাসদস্য আহত হয়েছেন।


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন