মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ভয়াবহ ভূমিকম্পেও অটুট মাতৃত্ব, জীবিত উদ্ধার মা ও শিশু সিটি করপোরেশন বাদে বিরোধী আসনে ২০ কোটি টাকার বরাদ্দ জাতীয় রাজস্ব বোর্ডের নতুন চেয়ারম্যান আহসান হাবিব চাকরির জন্য দীর্ঘ অপেক্ষা নয়, কর্মসংস্থান তৈরি করবে তরুণরা: প্রধানমন্ত্রী বরেণ্য শিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে শোক প্রকাশ প্রধানমন্ত্রীর হারারে টেস্টে বাংলাদেশের হতাশা, বড় লিড গড়ছে জিম্বাবুয়ে প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন কঠিন হচ্ছে? নতুন নীতিতে কী কী বদলাল ইসরায়েল কি হারাচ্ছে যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থন? মুস্তাফা মনোয়ারের জানাজা অনুষ্ঠিত হবে মঙ্গলবার
  • পিএসএলে মোস্তাফিজের বোলিং ম্যাজিক, লাহোরের নাটকীয় পরাজয়

    পিএসএলে মোস্তাফিজের বোলিং ম্যাজিক, লাহোরের নাটকীয় পরাজয়
    ছবি : সংগৃহীত
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দিনের দ্বিতীয় ম্যাচে লাহোর কালান্দার্স করাচি কিংসের কাছে ৪ উইকেটে হেরে গেছে। ম্যাচে মোস্তাফিজুর রহমান একবার আরও প্রমাণ করলেন, তিনি টাইগারদের ‘কাটার মাস্টার’। মাত্র ২০ রান খরচায় ১ উইকেট শিকার করেন তিনি। 

    লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করতে নেমে লাহোরের দুই ওপেনার মাত্র ৩ রান জুটিতে হারান। ফখর জামান ২ বল খেলে ১ রান করে বিদায় নেন। মোহাম্মদ নাঈম ১২ বল খেলে ১৩ রান করেন।

    তিনে নামা আব্দুল্লাহ শফিক ২৪ বল খেলে ৩৩ রান করেন। দলের ৫৬ রানে তিনি আউট হন। ইমন ১২ বল খেলে ১২ রান করে ফেরেন। বাকিরা কমবেশি ধুঁকেছেন; হাসিবউল্লাহ খান ৩০ বল খেলে ২৮ রান, সিকান্দার রাজা ২১ বল ১৯ রান। লাহোর নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৮ রান সংগ্রহ করে। শেষদিকে মোস্তাফিজ ১ বল খেলে ১ রান করে অপরাজিত ছিলেন।

    করাচি কিংসের বোলিংয়ে ২টি করে উইকেট নেন মঈন আলী, মীর হামজা এবং অ্যাডাম জাম্পা। ১টি করে উইকেট নেন হাসান আলী, সালমান আঘা ও আব্বাস আফ্রিদি।

    জবাবে নেমে শুরুতেই অধিনায়ক ডেভিড ওয়ার্নারের উইকেট হারায় করাচি। ১০ রানে ৯ বল খেলে ৮ রান করে বিদায় নেন তিনি। সালমান আলীও মাত্র ২ বল খেলে আউট হন। শাহীন শাহ আফ্রিদি দুজনকে একই ওভারে ফিরিয়ে দেন।

    পাওয়ারপ্লেতে ২ উইকেট হারিয়ে করাচি ৬ ওভারে ২৭ রান করে। ৮ম ওভারে মোস্তাফিজুর রহমান বোলিংয়ে এসে প্রথম ওভারে ১ উইকেট নেন। এরপর ৪ ওভারে ২০ রান দিয়ে ১ উইকেট শিকার করেন তিনি।

    মোহাম্মদ ওয়াসিম ৩৭ বল খেলে ৩৮ রান করেন। মঈন আলী ২১ বল ১৮ রান করেন। শেষ দিকে আজম খান ও খুশদিল শাহ ক্রিজে ছিলেন। শেষ ওভারে করাচি ১৪ রানের প্রয়োজন ছিল, কিন্তু হারিস রউফের বোলিংয়ে আব্বাস আফ্রিদি চমৎকার ব্যাটিং দেখান। শেষ বলেই ছক্কা মেরে জয় নিশ্চিত করেন করাচি কিংস।

    লাহোরের পক্ষে ৪ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি, ১ উইকেট নেন মোস্তাফিজুর রহমান ও ১ উইকেট নেন হারিস রউফ।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ