বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • মরিয়মের মৃত্যু: আপসনামার পরও নিরপেক্ষ তদন্ত জরুরি এলপিজি সরবরাহে ঘাটতি নেই, কৃত্রিম সংকট হলে ব্যবস্থা: জ্বালানি মন্ত্রী আফগানিস্তান-জিম্বাবুয়েকে নিয়ে আমিরাতে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৯৪৮ রামসু বাজারের ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সেনাবাহিনী: মাসব্যাপী উন্নয়ন কার্যক্রমের সমাপনী নীতি সুদহার ৯.৫০ শতাংশেই রাখল বাংলাদেশ ব্যাংক নাসীরুদ্দীন পাটওয়ারীর বিরুদ্ধে ল্যাপটপ চুরির অভিযোগ রাশেদ খাঁনের মিরপুরে সংঘর্ষের পর সবাইকে শান্ত থাকার আহ্বান জামায়াত আমিরের জাতিসংঘে বাংলাদেশের গণতন্ত্র ও মানবিক রাষ্ট্রের বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন মরিয়মের বাবার আপসনামা দাখিল, জামিন পেলেন মাকসুদা; কারাগারেই নজরুল
  • ১২ টন কিটক্যাট চকলেট চুরি, ট্রাকও নিখোঁজ

    ১২ টন কিটক্যাট চকলেট চুরি, ট্রাকও নিখোঁজ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সুইস ফুড জায়ান্ট নেসলে শনিবার (২৮ মার্চ) নিশ্চিত করেছে, প্রায় ১২ টন ওজনের কিটক্যাট চকলেটের একটি চালান গত সপ্তাহে চুরি হয়ে গেছে।

    কোম্পানির তথ্য অনুযায়ী, নতুন চকলেট সিরিজের ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি বার বহনকারী ট্রাকটি ইতালির কেন্দ্রীয় অঞ্চলের উৎপাদন কেন্দ্র থেকে পোল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কিন্তু পথে ট্রাকটি ‘নিখোঁজ’ হয়ে যায়। নেসলে কোথায় ট্রাকটি হারিয়েছে তা প্রকাশ করেনি। শনিবার বিকেল পর্যন্ত ট্রাক ও পণ্যসামগ্রীর কোনো খোঁজ পাওয়া যায়নি।

    নেসলে জানিয়েছে, কিটক্যাট বিক্রি ট্র্যাক করা সম্ভব, কারণ প্রতিটি চকলেট বারে একটি ইউনিক ব্যাচ কোড রয়েছে। কোম্পানির একজন মুখপাত্র বলেন, “আমরা সবসময় মানুষকে কিটক্যাটের সাথে একটু বিরতি নিতে উৎসাহিত করেছি। কিন্তু মনে হচ্ছে চোরেরা বার্তাটি একটু বেশিই আক্ষরিকভাবে নিয়েছে এবং ১২ টনের বেশি চকলেট নিয়ে সত্যিই ‘ব্রেক’ নিয়েছে।”

    চুরির কারণে ইউরোপের কিছু দেশে সুপারমার্কেটের তাকগুলোতে কিটক্যাটের ঘাটতি দেখা দিতে পারে। নেসলে সতর্ক করেছে যে চুরি হওয়া চকলেটগুলো অননুমোদিত বিক্রয় চ্যানেলে প্রবেশ করতে পারে। তবে ব্যাচ কোড স্ক্যানের মাধ্যমে চুরি হওয়া পণ্য শনাক্ত করা সম্ভব।

    নেসলে আরও জানিয়েছে, কার্গো চুরির ঘটনা বৃদ্ধি পাচ্ছে। কর্তৃপক্ষ বলেন, “অপরাধীদের কৌশল ক্রমেই জটিল হচ্ছে। আমরা আমাদের অভিজ্ঞতা প্রকাশ করেছি যাতে এই ক্রমবর্ধমান অপরাধ প্রবণতা সম্পর্কে সচেতনতা বাড়ানো যায়।”


    দৈএনকে/জে, আ
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন